IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে রাজশাহী

রাজশাহীতে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে রাজশাহী

ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর আঞ্চলিক পর্বের নকআউট ভিত্তিক দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় সফররত নওগাঁ জেলা ১-০ গোলে জয়পুরহাট জেলাকে হালিয়ে পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে প্রতিমা সুযোগ পেয়ে ৩৮ মিনিটের মাথায় জয়সুচক গোল করেন।

দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী ৬-০ গোলের বিরাট ব্যবধানে সফররত নাটোর জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। কারণ তাদেকে বাফুফের ফিকশ্চারে বাই দেয়া হয়েছে।

বিজয়ী দলের মিরা খাতুন ২টি ২১ ও ৪৪ মিনিটে, শাহীনা খাতুন ১৪ মিনিটে, শ্রীমতি কর্ণফুলী ২৫ মিনিটে, অনুমিতা ২৭ মিনিটে ও বিশাখা রানী ৪৮ মিনিটে গোল করেন। আজকের খেলায় নওগঁ ও চাপাইনবাবগঞ্জ জেলা।

বেলুন ফেষ্টুন উগিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু।

এর আগে তিনি বলেন, মেয়েরকে দীর্ঘদিন ধরে ঘরে বন্দি করে রাখা হয়েছিল। আজ জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলার জন্য দুয়ার খুলে দিয়েছে। তাই আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন দেশে খেলছে আর দেশের পতাকার নাম উজ্জল করছে।

এছাড়াও তিনি বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লীটন একজন ক্রীড়ামোদী পরিবারের সুযোগ্য সন্তান। তিনিও চান রাজশাহীতে নিয়মিত খেলাধুল হোক আর আমাদের ছেলেমেয়েরা মাদক থেকে সরে আসুক। এছাড়াও তিনি রাজশাহী তথা উত্তরবঙ্গের উন্নয়ন চেয়েছেন এবং করবেন বলে অঙ্গিকার করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক (প্রশাসন) নাজমরি আহমেদ আমান, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার।

আরও উপস্থিত ছিলেন, জেলা ব্যাডমিন্টন সমিতির সভাপতি মোস্তাফিকুর রহমান হাসনাত, বাফুফের প্রতিনিধি নজরুল ইসলাম, সদস্য শাহনি, বাবুসহ অন্য সদস্যগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31