IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> নগর-গ্রাম >> নাচোলে পৌরসভার উচ্ছেদের ঘটনায় সংবাদ সম্মেলন

নাচোলে পৌরসভার উচ্ছেদের ঘটনায় সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদের ঘটনায় পৌরসভার পক্ষ থেকে সংবাদ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানান, পৌর এলাকার পিপড়াডাঙ্গা মহল্লার মৃত সোলেমান আলীর ছেলে রুহুল আমিনের বাড়ী সংলগ্ন রাস্তার ধারে পল্লী বিদ্যুতের পোল সরানো এবং ওই রাস্তার পাশ দিয়ে পৌরসভার প্রকল্পের ড্রেন নির্মাণের জন্য রুহুল আমিনকে পর পর তিনবার নোটিশ দেওয়া হয়।

কিন্তু রুহুল আমিন রাস্তা সংলগ্ন সরকারী খাস জায়গায় নোটিশ পাওয়ার পরও একটি দালান ঘর নির্মাণ করে। ফলে রাস্তার উপর পূর্বের বসানো পল্লী বিদ্যুতের পোলটি উঠাতে দেয়নি রুহুল আমিন।

এরই প্রেক্ষিতে গত ২৪ মার্চ নাচোল পৌরসভার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নাচোল থানাকে লিখিত অবহিতকরণপত্র দেওয়ার পর ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে পুলিশ পৌর কর্মচারীদের সাথে পুলিশের অপ্রিতিকর ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে শুক্রবার নাচোল পৌমেয়রের নেতৃত্বে পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে নাঃপৌরঃ/প্রকৌঃবিঃ/নং-০৬/২০২২/১৮৪ স্মারকপত্রে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

অপরদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার সাধারণ জনগণ ও পিপড়াডাঙ্গা গ্রামবাসীর আয়োজনে গরিবের ঘর ভাংচুর ও মারপিটের অভিযোগে নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু ও জামায়াত সমর্থীত কাউন্সিলর শফিকুল ইসলামসহ জড়িত সকলের অপসারণ ও দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবীতে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে এক মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।

সেখানে ভুক্তিভোগীরা তাদের স্বপক্ষে বক্তব্য প্রদান করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930