IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> রাজশাহী >> বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনায় ও কৃষি জমি ব্যবহারে সুশাসন প্রতিষ্ঠার দাবি

বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনায় ও কৃষি জমি ব্যবহারে সুশাসন প্রতিষ্ঠার দাবি

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনায় ও কৃষি জমি ব্যবহারে সুশাসন প্রতিষ্ঠা, পানির জন্য দুই আদিবাসী কৃষকের আত্মহত্যায় প্ররোচনাকারি পাম্পের ড্রাইভার সাখাওয়াতেরর বিচার দাবি করা হয়েছে। তারা একই সাথে বরেন্দ্র বহুমূখি উন্নয়ন কতৃপক্ষ বিএমডিএর চেয়ারপার্সস আখতার জাহানের পদত্যাগের দাবি জানানো হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুরে উন্নয়ন সংগঠন পরিবর্তন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে।

এতে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ভারপ্রাপ্ত সাধারণ গণেশ মার্ডি, রাজশাহী মহানগর সম্পাদক আন্দ্রেয়াস বিশ্বাস, রুলফাউ এর নির্বাহি পরিচালক আফজাল হোসেন, আসাউস পরিচালক রাজকুমার সাও এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিএমডিএ কতৃপক্ষ পুরোপুরি পানি ব্যবসায় নেমে পড়েছে। তারা কৃষকদের জন্য এক নিয়ম এবং কর্পোরেট কোম্পানির জন্য আর এক নিয়ম চালু করেছে। এই এলাকায় প্রাণ-সেজানসহ বিভিন্ন কারখানায় এবং চালের কলে ব্যপকভাবে পানি উত্তলন করা হচ্ছে। সে দিকে কতৃপক্ষের নজর নেই। তারা কৃষকের সেচের পানিতে কড়াকড়ি করছে। বরেন্দ্র এলাকায় ব্যপকভাবে সাব মার্সিবল পাম্প বসানো হচ্ছে। এটি এই অঞ্চলের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।

বক্তারা আরও বলেন, বরেন্দ্র এলাকার কৃষি জমি কিনে সেখানে প্লটের ব্যবসা করা হচ্ছে। কালো টাকার মালিকেরা ব্যপকভাবে কৃষি জমি কিনছে। এসব জমিতে ফলের বাগান বা পুকুর তৈরি করছে। অনেক সময় নামমাত্র দামে বা জোর করে ক্ষুদ্র কৃষকের জমি দখল করছে। এই অবস্থা চলতে থাকলে অচিরেই এই অঞ্চলে কৃষকরা সংখ্যালঘু হয়ে পড়বে। তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930