IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> নতুন কূটনৈতিক বলয়ে রাশিয়া-চীন

নতুন কূটনৈতিক বলয়ে রাশিয়া-চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : চীন সফরে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেনে সেনা অভিযানের পর এটাই তার প্রথম চীন সফর। পাকিস্তান সহ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে এক বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে তার এই সফর। এ নিয়ে লাভরভের সঙ্গে বৈঠক হয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র।

চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর দেওয়া খবর অনুযায়ী, লাভরভ চীনা পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেন পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। সে সময় দুই মন্ত্রী চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, “রাশিয়ার সঙ্গে সম্পর্ককে নতুন যুগে এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিং প্রস্তুত।”

ওয়াং বলেন, “চীন ও রাশিয়া একসঙ্গে নতুন আন্তর্জাতিক বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবেলা করছে।”

অন্যদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, “দুই দেশই আধিপত্যবাদ এবং শক্তি প্রয়োগের রাজনীতির বিরোধী এবং জাতিসংঘের মূলনীতি ধারণ করে।”

লাভরভ বলেন, “রাশিয়া ইউক্রেনে উত্তেজনা কমাতে প্রতিশ্রুতি-বদ্ধ এবং মস্কো শান্তি আলোচনা অব্যাহত রাখবে এবং সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখবে।”

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চীন সবসময় ইতিহাসের সঠিক দিকে অবস্থান নিয়েছে।” ইউক্রেন সংকট সম্পর্কে তিনি বলেন, “এটির একটি জটিল ইতিহাস রয়েছে।”

তিনি বলেন, “ইউরোপের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের যে বিরোধ চলছে, ইউক্রেন পরিস্থিতি তারই পরিণতি।”

ওয়াং বলেন, “রাশিয়া সহ অন্যরা ইউক্রেনে বড় ধরণের মানবিক বিপর্যয় এড়াতে যে চেষ্টা করছে তাকে চীন সমর্থন করে।”

রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, ইউক্রেনে সেনা অভিযানের জন্য রাশিয়াকে নিন্দা করতে চীন বরাবরই অস্বীকার করছে।
সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news