IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় সৌদি’

‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় সৌদি’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যে কোনো চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চায় সৌদি আরব। আর এই শর্তে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান অনড় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল অ্যারাবিয়াহ।

ব্লিঙ্কেন বলেছেন, সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার চাবিকাঠি, যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। এর জন্য প্রথমে গাজা যুদ্ধবিরতি জরুরি। এরপর এই অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া দরকার, যার মধ্যে ইসরায়েলের নিরাপত্তাও অন্তর্ভুক্ত থাকবে। অবশ্যই, এর মূল চাবিকাঠি হলো ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা।

বুধবার প্রকাশিত পররাষ্ট্রবিষয়ক একটি সাক্ষাতকারে ব্লিঙ্কেন আশা প্রকাশ করেন, আগত ট্রাম্প প্রশাসন এমন একটি চুক্তি সম্পন্ন করবে। ব্লিঙ্কেন বলেন, তবে এটি ঘটতে হলে, আমাদের গাজায় শান্ত হওয়া দরকার। আর সৌদি আরবের স্পষ্টবার্তা- ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য শান্তি স্থাপনের পথ তৈরি করা দরকার।

গত এক বছরে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এসব বৈঠকে রিয়াদ বারবার পূর্ব জেরুজালেমের সঙ্গে ১৯৬৭ সীমান্তের উপর ভিত্তি করে একটি ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে তার অবস্থানে অনড় অবস্থানের কথা জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ সাত হাজারেরও বেশি ফিলিস্তিনি। সেই সঙ্গে গাজায় মানবিক সাহায্য প্রবেশ করতেও বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল।

ওয়াশিংটন ও বাইডেন প্রশাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের এই বর্বর হামলাকে গণহত্যা বলে উল্লেখ করতে ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতেও ব্যর্থ হয়েছে।

নিজের প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের কূটনীতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডস সামনে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের সঙ্গেও একই রকম চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে নিজের মনোনীত মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভেন উইটফকে সৌদি আরব পাঠিয়েছেন ট্রাম্প।

তবে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল-সৌদ গত মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সহজ পথ ছাড়া সম্পর্ক স্বাভাবিকীকরণ অসম্ভব।

সূত্র: আল অ্যারাবিয়াহ

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31