IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ব্র্যাকের আয়োজনে কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণপোরশায় তেঁতুলিয়া ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষনাপোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহে ফুড বাস্কেট বিতরণফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধননিয়ামতপুরে প্রায় আড়াই লাখ টাকার ৮০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তারযমুনা গ্রুপে ম্যানেজার নিয়োগ, ঢাকায় কর্মস্থলসিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা‘৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে’দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’সাবমেরিনের ঘণ্টা ট্রাম্পকে দিলেন ব্রিটেনের রাজাদেশজুড়ে বৃষ্টির আভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬কুষ্টিয়ায় ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যুভালোবাসার কষ্ট
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> স্বীকৃতি না পেয়ে মানবেতর জীবন-যাপন মুক্তিযোদ্ধা আবুল কাসেমের

স্বীকৃতি না পেয়ে মানবেতর জীবন-যাপন মুক্তিযোদ্ধা আবুল কাসেমের

ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জ সদর বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত নসের আলী সেখ এর ছেলে আবুল কাশেম (৭৯) বাংলাদেশ স্বাধীনতা কালীন সময়ে সিরাজগঞ্জ বাগাবাড়ি ক্যাম্পে প্রথম অংশ গ্রহণ করে দেশ রক্ষায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন।

আবুল কাসেমের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ সময় যুদ্ধ করার পর তৎকালীন সময়ের সিরাজগঞ্জ জেলা প্রশাষক মহুকুমা শামছুউদ্দিন সাহেব আবুল কাশেম সহ ৩২ জনের একটি টহল টিম গঠন করেন এবং তাদের হাতে টুটু-ফোর অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে টহলকারী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ নয়মাস জীবন বাজি রেখে যুদ্ধ করে জয় নিশ্চিত করেন। পরর্বতীতে সিরাজগঞ্জ বহুলী ইউনিয়ন কমান্ডার সানাউল্লাহ সাহেব আমার কাছে ঐ সময়ে গেজেট ক্রয়ের জন্য কিছু টাকা দাবী করেন, কিন্তু দারিদ্রতার কারনে টাকা দিতে না পারায়, স্বাধীনতার ৫১ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও সম্মান না পাওয়ায় দুর্বিসহ যন্ত্রনা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি আরও জানান, মাত্র আড়াই শতক জমির উপর একটি ঘর করে পরিবার ও ছেলে-মেয়েদের নিয়ে কোন রকম জীবন যাপন করছন। কোনো উপায় না পেয়ে শেষ মুহরতে মানসম্মান ও লজ্জা ফেলে মিডিয়ার সামনে তিনি এভাবেই তার দুঃখের কথা গুলো তুলে ধরেন প্রবীণ এই মুক্তিযোদ্ধা আবুল কাসেম মেকার। এমতাবস্থায় বাংলাদেশ সরকার ও মুক্তি যোদ্ধা দপ্তরের সু নজর কামনা করেন তিনি।

এদিকে গত ৩১ শে মার্চ বহুলী ইউনিয়নের একজন সুবিধা ভোগী মুক্তি যোদ্ধা কমান্ডার ইউনুস আলীর সাথে কথা বলে জানা যায়, আবুল কাসেম তো আমাদের সাথেই যুদ্ধ করেছেন, আমরা তো এক সাথেই থেকেছি সবসময়।

সদর উপজেলার চাঁদপাল গ্রামের স্থানীয়া বাসিন্দারা বলেন, আমাদের জানা মতে আবুল কাশেম মেকার একজন সৎ মানুষ। তাছাড়া শুনেছি তিনি একজন প্রকৃত মুক্তি যোদ্ধা। এহেন অবস্থায় কোনো উপায় না পেয়ে দুর্বিসহ যন্ত্রনা বুকে ধারণ করে সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান মল্লিকের বাসা ভারা নিয়ে টিভি ও টর্চলাইট মেরামত করে সংসার চালানোর চেষ্টা করছেন স্বীকৃতি না পাওয়া মুক্তিযোদ্ধা আবুল কাসেম মেকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ