IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বদলগাছীতে রাস্তার কাজে বালুর পরিবর্তে মাটি

বদলগাছীতে রাস্তার কাজে বালুর পরিবর্তে মাটি

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলা সদরের ছোট যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চেলাকালি মোড় হতে ডাঙ্গিসারা গ্রামের রাস্তাটি পাকাকরণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এ রাস্তাটির পাকাকরণ কাজের শুরু থেকেই করা হচ্ছে বিভিন্ন অনিময়ম। উপজেলা কর্তৃপক্ষ ও ঠিকাদারের যোগসাজসে বালুর পরিবর্তে দেয়া মাটি এবং রাস্তার প্রস্থ্য পরিমাপেও কম করা হয়েছে এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারী দাবী করা হয়েছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ছোট যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের চেলাকালি মোড় হতে ডাঙ্গিসারা গ্রামের ভিতর পর্যন্ত ১১শ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট রাস্তার কাজ হচ্ছে। যেখানে প্রস্থতা রয়েছে ১০ ফুট ৪ ইঞ্চি। কাজটি করছেন নওগাঁ ঠিকাদার রনি টের্ডাস এর প্রোপাইর সাবেদুল ইসলাম রনি।

কাজের শুরু থেকেই চলছিল বিভিন্ন অনিয়ম। বালুর বদলে উপজেলা চেয়ারম্যানের পুকুর হতে মাটি দেওয়া হয়েছে। এছাড়া রাস্তার প্রস্থতায় ১০ ফুট ৪ ইঞ্চির পরিবর্তে ১০ ফুট করা হয়েছে। শুরু থেকেই কাজের অনিয়ম হওয়ায় এলাকাবাসীরা ক্ষুদ্ধ হয়ে উঠে। পরিবর্ততে রাস্তা শিডিউল মোতাবেক করা হয়েছে বলে কর্তৃপক্ষরা বলছেন।

ডাঙিসারা গ্রামের নাসির উদ্দিন বলেন, ইটের মধ্যে অধিকাংশ পিকেট ব্যবহার করা হয়েছে। এছাড়া ১, ২ ও ৩ নম্বর ইট ব্যবহার করা হয়েছে। বাঁধের রাস্তাটি শক্ত ও মজবুত হওয়া দরকার। কিন্তু সেখানে বলতে গেলে নিন্মমানের কাজ হচ্ছে।

রাজু আহমেদ বলেন, প্রথম থেকেই কাজের সমস্যা। শুরুতেই বালুর পরিবতে পুখুর থেকে মাটি দেয়া হয়েছিল। জনগনের চাপে পরে সামান্য কিছু বিট বালু দেয়া হয়েছে।

ঠিকাদারের ম্যানেজার রবিউল বলেন, আগে রাস্তার দৈর্ঘ্যরে পরিমান একটু কম ছিল। পরে ঠিক করে দেয়া হয়েছে। রাস্তায় পিকেট ব্যবহার করা যাবে। কোন সমস্যা নাই। ঠিকাদার সাবেদুল ইসলাম (রনি) বলেন, কাজের শুরুতে পুখুর হতে সামান্য কিছু বালু দেওয়া হয়েছে ্ পরে ইউএনও স্যার নিষেদ করার তা আর দেওয়া হয়নি। এছাড়া সম্পূর্ণ নিয়ম মোতাবেক কাজ করা হচ্ছে।

উপ-সহকারী প্রকৌশলী রুকুনুজ্জামান বলেন, প্রথম দিকে বালুর পরিবর্তে মাটি এবং রাস্তার প্রস্থতায় কম ছিল। পরে আবার বালু দিয়ে সেগুলো সংস্কার করে এবং ল্যাবে পরীক্ষার পর কাজের অনুমোতি দেয়া হয়েছে। বর্তমানে কোন ধরনের সমস্যা নাই।

এছাড়া শিডিউলে পিটেক ইট (কালো ইট) ব্যবহার করা যাবে বলে উল্লেখ রয়েছে বদলগাছী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোতি ছাড়া কোন মন্তব্য করা যাবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930