IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*ত
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> নতুন সাজে সংসদ, রোববার সন্ধ্যায় বসছে বিশেষ অধিবেশন

নতুন সাজে সংসদ, রোববার সন্ধ্যায় বসছে বিশেষ অধিবেশন

ধূমকেতু নিউজ ডেস্ক : রোববার থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। এটি একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় অধিবেশন শুরু হবে। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজন চলছে। নতুন সাজে সাজানো হয়েছে পুরো সংসদ ভবন এলাকা।

সংসদ সচিবালয় সূত্র জানায়, রোববার সংসদ অধিবেশন বসলেও মুজিববর্ষের বিশেষ কার্যক্রম সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে। ওই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে তা পাস হবে। করোনা পরিস্থিতির কারণে বিদেশি অতিথিরা না থাকলেও এই অধিবেশনকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

বিশেষ এই অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবনের ভেতরে-বাইরে নানা ধরনের বর্ণিল সাজে সাজানো হয়েছে। সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার যেখানে বসেন, তার পেছনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানো হয়েছে। সংসদ ভবনের লেকে ভাসানো হয়েছে গ্রামবাংলার ঐতিহ্য দৃষ্টিনন্দন দুটি নৌকা। দেশের স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক এই নৌকা তৈরি করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। সংসদ লাইব্রেরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ বাণী নিয়ে আলো-ছায়ার দৃষ্টিনন্দন কোলাজ করা হয়েছে।

অধিবেশনের প্রথম দিনে আইন প্রণয়ন কার্যাবলীতে থাকবে তিনটি বিল উত্থাপন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০২০’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০২০’ এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল-২০২০’ উত্থাপন করবেন। উত্থাপনের পর বিলগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে বিশেষ অধিবেশন বসবে। করোনা নেগেটিভ ব্যক্তিরাই বিশেষ অধিবেশনে প্রবেশ করতে পারবেন। অধিবেশনের বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর স্মারক বক্তৃতা ও সাধারণ আলোচনায় হবে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে দশম অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শুরু হবে। এরপর প্রশ্নোত্তর ও জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণীয় নোটিশ নিষ্পত্তি করা হবে। অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ-২০২০’ সংসদে উত্থাপন করবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৯ থেকে ১২ নভেম্বর বিশেষ কার্যক্রম চললেও বাকি দিনগুলো সাধারণ কার্যক্রম চলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930