IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> মারিওপোলে লাখো মানুষ নিহত হওয়ার দাবি ইউক্রেনের

মারিওপোলে লাখো মানুষ নিহত হওয়ার দাবি ইউক্রেনের

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার হামলায় অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলে লাখো মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। ওই অঞ্চলে বন্দিদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

সোমবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মারিওপোল ধ্বংস হয়ে গেছে, সেখানে লাখো মানুষের মৃত্যু হয়েছে, তার পরও রুশরা তাদের আক্রমণ বন্ধ করেনি।

তার দাবি করা এ সংখ্যা যদি নিশ্চিত হয়, তা হলে এ পর্যন্ত এটিই হবে ইউক্রেনের একটি স্থানে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা।

মারিওপোলের মেয়রের একজন সহযোগী সোমবার টেলিগ্রামে জানিয়েছেন, শহরটি ছাড়তে থাকা মানুষের সংখ্যা কমে গেছে। কারণ যাওয়ার আগে রাশিয়ার বাহিনীগুলোর করা তল্লাশি ও শনাক্তকরণ পরীক্ষার গতি কমেছে।

তিনি জানান, রুশ বাহিনীগুলোর পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার জন্য প্রায় ১০ হাজার লোক অপেক্ষা করছেন।

শহরটি ছাড়তে থাকা বেসামরিকদের সঙ্গে মিশে সামরিক বাহিনীর সদস্যরা পালানোর চেষ্টা করছে কিনা, তার ওপর কড়া নজর রাখছে শহরটি অবরুদ্ধ করে রাখা রুশ বাহিনী।

তবে এ বিষয়ে মস্কোর দিক থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বেসামরিকদের শহর ছাড়তে ইউক্রেন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছিল তারা।

রয়টার্স জানিয়েছে, তারা মারিউপোলে ব্যাপক ধ্বংসের বিষয়টি নিশ্চিত করতে পারলেও কথিত ওই অপরাধ বা কৌলশগতভাবে গুরুত্বপূর্ণ শহরটিতে কতোজন নিহত হয়েছে তার হিসাব তারা যাচাই করতে পারেনি।

রুশ হামলায় ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলে নিহত হয়েছে সহস্রাধিক বেসামরিক নাগরিক। হামলায় ভবনসহ ধ্বংস হয়েছে পানি ও পয়ঃনিষ্কাশন অবকাঠামোও। শহরটিতে দেখা দিয়েছে খাদ্য ও পানি সংকট। সন্তানের মুখে খাবার তুলে দিতে হাহাকার করছেন মারিউপোলের বাবা-মায়েরা।

যেন সাক্ষাৎ নরকের নাম মারিওপোল। প্রতি ৩০ মিনিটে একবার রুশ হামলায় বিপর্যস্ত শহরের নিরপরাধ বেসামরিক লোকজন। তাদের হামলায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বড় বড় ভবনগুলো। নাগরিকদের অভিযোগ, নির্মম ও উদ্দেশ্যমূলকভাবে এসব হামলা চালানো হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31