IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ
Home >> প্রবাস >> লিড নিউজ >> আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৮

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৮

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্দেহভাজন পাকিস্তানি তালেবানদের একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে একটি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস এবং কিছু বিদ্রোহী নিহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

নিরাপত্তা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী পার্বত্য এলাকায় এই হামলাগুলো চালানো হয়। তবে যুদ্ধবিমানগুলো কতটা গভীরে প্রবেশ করেছিল এবং কীভাবে এই হামলা পরিচালিত হয়েছিল তা এখনো পরিষ্কার নয়। পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

এদিকে, কাবুলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, পাকিস্তানি হামলায় নারী ও শিশুসহ সাধারণ নাগরিকরা নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ওয়াজিরিস্তানের শরণার্থী।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান এই হামলাকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন এবং নির্লজ্জ আক্রমণ হিসেবে বিবেচনা করে এর তীব্র প্রতিবাদ জানায়।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় এক্স প্ল্যাটফর্মে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের এই একতরফা পদক্ষেপ কোনো সমস্যার সমাধান নয়। আমরা এই কাপুরুষোচিত হামলার জবাব দেবো এবং আমাদের ভূখণ্ড রক্ষার অধিকারকে অগ্রাহ্য করবো না।

পাকিস্তানের এই হামলার কয়েক ঘণ্টা আগে দেশটির আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক কাবুল সফর করেন। সফরে তিনি আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই বিমান হামলা তালেবানদের প্রতি একটি কঠোর বার্তা। ইসলামাবাদভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মুহাম্মদ আলি বলেন, এই হামলা পাকিস্তানি তালেবানকে সতর্ক করার একটি স্পষ্ট বার্তা। তবে পাকিস্তান এই হামলা চালাতে বেসামরিক প্রাণহানির ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানি তালেবান, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত, আরও সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি তারা পাকিস্তানি সেনা ও পুলিশের ওপর হামলার সংখ্যা বাড়িয়েছে।

সূত্র: এপি

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31