ধূমকেতু প্রতিবেদক : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট লীগের চারদিনের ম্যাচে বৃহস্পতিবার (২১ এপ্রিল ) নর্থজোনের ১২০ রানের লিডে থাকার জবাবে সাউথ জোন ৩য় দিনে ২য় ইনিংশে ৭২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান করে নর্থজোনকে ৯৬ রানের টার্গেট দেয়।
সাউথ জোনের পক্ষে মাহবুবুর রহমান ৪৯, সাইম হোসেন ৫৮, নুরুল হাসান ৩১ ও পারভেজ ২৫ রান করেন। নর্থজোনের রোহানাথ দৌলা ৩৮ রানে ৩টি, রাফিকুজ্জামান ৫৩, নাইম আহমেদ ৩৬ ও রাকিবুল ইসলাম ৫৭ রানে ২টি করে উইকেট নেন।
৯৬ রানের টার্গেট নিয়ে নর্থজোন ব্যাট করতে নেমে ২৪ ওভারে কোন উইকেট না হারিয়ে দিন শেষে তোলে ৯২ রান। মিনহাজুল ইসলাম অপরাজিত ৪৫ ও আসিফ অপরাজিত ৩৮ রান করেন।


