IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থী
Home >> কৃষি >> পত্নীতলায় বোরোর ফলন বিপর্যয়, শ্রমিক সংকট ও অধিক মজুরিতে দিশেহারা কৃষক

পত্নীতলায় বোরোর ফলন বিপর্যয়, শ্রমিক সংকট ও অধিক মজুরিতে দিশেহারা কৃষক

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : মাঠে মাঠে বোরো আবাদ কষ্টের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক শ্রমিকেরা। ফসল ভাল হলেও প্রাকৃতিক দুর্যোগে ফলন কম, ধান ঘরে তুলতে শ্রমিক পাওয়া যাচ্ছে না লাভ লোকসান হিসেব কষতে দিশেহারা কৃষক।

শষ্য ভান্ডার খাত ধান উৎপাদনের অন্যতম উপজেলা নওগাঁর পত্নীতলায় এবার বোরো ধানের আবাদ ভাল হলেও শেষ সময়ে ঈদের দিন থেকে থেমে কয়েক দফায় কাল বৈশাখী ঝড়বৃষ্টিতে কৃষকের বোরোর আবাদ ধান গাছ মাটির সাথে নুইয়ে পরেছে আবার নিচু জমির ধান গাছগুলো পানিতে ভাসছে এতে তাদের সোনালী স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেছে। এসব ধান ঘরে তুলতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে, তাতেও নেই প্রয়োজনীয় শ্রমিক জনবল। ধান মাটিতে পড়ে যাওয়ার কারনে প্রতিমণ ধান ঘরে তুলতে শ্রমিক কে দিতে হচ্ছে ১০ থেকে ১৫ কেজি কোথাও তিন ভাগের এক ভাগ আবার কোন এলাকায় অর্ধেক ধান। খুচরা কাজের মজুরি একজন শ্রমীকের একদিনের মজুরী ৫শ থেকে ৬শ টাকা তাতেও নেই শ্রমিক। বাজারে যে ধানের মূল্য তাতে কোন লাভই থাকবে না তাদের। যাদের নিজের জমি নেই ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষীরা চরম বেকায়দায়। জমিওয়ালা ও শ্রমিক কে ধান দেওয়ার পরে তাদের ৬/৭ মণ ধান টিকছে এতে তারা কি ভাবে মহাজন শোধ করবে আবার রোপা আমণের প্রস্তুতি নিবে এই ভাবনায় দিশেহারা। প্রতি বিঘাতে হাল চাষ বীজতলা থেকে ধান রোপণ, সার কীটনাশক, নিড়ানি, ও সেচ খরচ দিয়ে প্রায় ৮ /১০হাজার খরচ পরেছে। কর্তন খরচ দেওয়া পরে তেমন লাভ থাকবে না এবার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় চলতি মৌসুমে ১৯ হাজার ৩৪৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল চাষ হয়েছে ১৯ হাজার ৬২০ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৭ হাজার ২ শ মেঃ টন। এবার উপজেলায় রোপন হয়েছে উন্নত ফলনশীল ব্রিধান ৫৮, ব্রিধান ৬৩ ব্রিধান ৮১, ৮৪, ৮৬, ৮৯ জিরাশাইল, গোল্ডেন আতপ, কাঠারি, হাইব্রিড, ফাতেমা জাতের উন্নত ফলনশীল ধান।

সরেজমিনে পত্নীতলার নজিপুর ইউনিয়নের ফহিমপুর, পদ্ম পুকুর, কাঞ্চন, নাদৌড় মাঠ ঘুরে দেখা যায় ধান ক্ষেতে ধানের গাছ গুলো মাটির সাথে মিশে আছে অনেক গাছ আওলা ঝাওলা আবার কিছু জমিতে পানির উপর ভাসছে ধান গাছ। অনেক কৃষক জমি থেকে ধান তুলতে ব্যস্ত সময় পার করছেন। একাধিক কৃষক জানিয়েছে ধানের ফলন এবার ১৬ থেকে ২০ মণ ই বেশী হচ্ছে কারো কারো এর নিচে ও হচ্ছে। এবার তাদের কোন লাভ থাকবে না আবার অনেকেরই হবে লোকসান তার উপরে শ্রমিকের সংকট। ধান গাছ মাটিতে পরে যাওয়ায় প্রতি বিঘায়য় ৪ থেকে ৫ মণ ফলন কম হচ্ছে বলে কৃষকের ধারনা ।

স্থানীয় বাজারে এসব ধান বিক্রি হচ্ছে জিরা ৮শ ৫০ থেকে ৯৫০ কাটারি ৯শ থেকে ১ হাজার ৫০ গোল্ডেন আতব ধান ১৪শ থেক ১হাজার ৫শ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পত্নীতলা বালুঘা এলাকার কৃষক পরিতোষ বর্মণ জানান, সে আট বিঘা জমিতে জিরা জাতের ধান আবাদ করেছেন সব ধান গাছ ঝড়ে মাটিতে পরে গেছে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না।

পুঁইয়া গ্রামের কৃষক অলোক কুমার বলেন, তিনি ২১ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন তিন বিঘা জমির ধান কটা হয়েছে প্রতি বিঘায় ২৩ মণ হারে ফলণ হয়েছে। প্রতি মণে ১১ কেজি ধান দিতে হয়েছে শ্রমিককে মাড়াইয়ের জন্য মণ প্রতি ১ কেজি। যা গত বছর প্রতি মণে ৫ কেজি ছিল এবার দিগুনেরও বেশী। কাল বৈশাখী ঝড়ে তার সব ধান মাটির সাথে নুইয়ে পরেছে এজন্য শ্রমিক খরচ বেশী তারপরও শ্রমিক মিলছেনা আরও ১৮ বিঘা ধান মাঠে পড়ে আছে। উপজেলার নাদৌড় গ্রামের কৃষক আব্দুল হামিদ, হাবিবুর, শামসুল, রুবেল, মোতাহার, সুকুমল সহ একাধিক কৃষক জানান ধানের ফলন এবার কম হচ্ছে ধান মাটিতে শুয়ে পরার কারণে প্রতি মণে ১০/১৫ কেজি দিতে হচ্ছে এবার লাভ হবে না।

চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে ধান কাটতে আসা শ্রমিক সরদার হাকিম বলেন, তাদের এলাকা আমের চাষ বেশী তাই এই সময়ে তারা এদিকে ধান কাটতে আসেন তারা গত বছর প্রতি মণে ৫ কেজি নিয়ে যে পরতা ছিল এবার ১০ কেজিতেও সেই পরতা হচ্ছে না কারন ধান মাটিতে পরে থাকার জন্য সময় বেশী লাগছে আগের বছর যে সময়ের মধ্যে ২ বিঘার জমির ধান কাটা হয়েছে এবার সে সময়ে ১ বিঘা বা তার কম জমির ধান কাটতে পারছে।

ধানের দাম বৃদ্ধি, কৃষি ও কৃষককে ভূর্তকির আওতায় এনে তাদের সরকারি সহযোগিতা বৃদ্ধি করতে হবে এমন টায় দাবী সুধি মহলের।

এ বিষয়ে পত্নীতলা উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোহাইমেলুন ইসলাম জানান, ৮০% ধান পাকলেই দ্রুত ধান কেটে ফেলতে হবে এখন পর্যন্ত ১৭শতাংশ ধান কাটা হয়েছে। ১৮ থেকে ২৪ মণ ফলন হচ্ছে। ঝড়ে প্রায় ২০ শতাংশ ধান মাটিতে নুইয়ে পরছে। সামনে ঘূর্ণি ঝড়ের আশঙ্কা আছে তাই দ্রুত ধান ঘরে তুলতে হবে। শ্রমিক সংকট আছে কেবল ধান কাটা শুরু হয়েছে বাহিরে থেকে শ্রমিক আসা শুরু হয়েছে দু চার দিন গেলে আর শ্রমিক সংকট থাকবে না

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031