IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘‘গুপ্ত’ দল ও পতিত আ. লীগ যৌথভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে’‘সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি’রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর নিয়ে ধোঁয়াশা, ভাঙচুর নাকি নড়বড়ে স্থাপনা?পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনামেয়ে যৌতুক মামলা করায় গোমস্তাপুরে শ্বশুরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টাকাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত
Home >> কৃষি >> মহাদেবপুরে সীম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা

মহাদেবপুরে সীম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে আগাম জাতের সীম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এ উপজেলার কয়েকশ প্রান্তিক কৃষক ও কৃষানী। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রকৃতিতে শীত আসার আগেই বাজারে উঠেছে এই শীতকালিন সবজি। ভরা মৌসুমের আগেই যারা বাজারে সীম তুলতে পেরেছেন তারা দামও পাচ্ছেন ভাল।

নতুন এ সীমের চাহিদা বেশি থাকায় প্রতি কেজি সীম ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অনুকুল আবহাওয়ায় সীমের ভাল ফলন ও ভাল দাম পেয়ে আর্থিক ভাবে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষক।

খোঁজ নিয়ে জানা গেছে কয়েক বছর আগেও এই এলাকায় শুধুমাত্র বাড়ির আঙ্গিনায় ও আশেপাশের পতিত জমিতে নিজের পরিবারের চাহিদা মিটাতে সীম চাষ করত বাড়ির মেয়েরা। অন্যান্য ফসলের চেয়ে লাভ জনক হওয়ায় এখন সেই সীমের চাষ বাড়ীর আঙ্গীনা থেকে ছড়িয়ে পড়েছে মাঠের পর মাঠ। নওগাঁ জেলার সর্ব বৃহৎ বহমান আত্রায় নদী মহাদেবপুর উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত হওয়ায় এই এলাকার ভূমি উর্বর। তাই উপজেলার উর্বর ভূমিতে সবজির উৎপাদন চমৎকার হয়েছে।

মহাদেবপুর উপজেলার ঝাঁড়গ্রাম, ল²ীপুর, ভালাইন, দোহালী, শিবরামপুর, এনায়েতপুর, রামচন্দ্রপুর, চককন্দর্পপুর, লক্ষীপুর, ডিমজাউন, নাটশাল, গোপালপুর প্রভৃতি গ্রামের মাঠে মাঠে এখন সবুজ সীমের সমারোহ। বাণিজ্যিকভাবে সীম চাষ করে সংসারের স্বচ্ছলতা এনেছেন এসব গ্রামের প্রায় ১ হাজারেরও অধিক ক্ষুদ্র ও প্রান্তিক চাষী। উপজেলার নাটশাল, চককন্দর্পপুর, লক্ষীপুর গ্রামের সীম চাষি গোলাম রাব্বাণী, আব্দুর রশিদ ও এনামুল হক জানান, চলতি মৌসুমের শুরুতে সীম ক্ষেতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলেও কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও সুষ্ঠ পরিচর্চায় শেষ পর্যন্ত সীমের ফলন কমহলেও দাম ভালো পাচ্ছি। জমি থেকেই নওগাঁ, বগুড়া, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার পাইকাররা সীম কিনে দেশের বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় জানান, উপজেলায় এবার ১ হাজার ৮০ হেক্টর জমিতে সীম সহ শীত কালিন অন্যান্য সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় আবহাওয়া অনুক‚লে থাকায় যেমন সীমের উৎপাদন বেড়েছে তেমনি দামও রয়েছে ভাল। এই উপজেলার সীম বিক্রি করতে কৃষকদের কোন ঝামেলা পোহাতে হচ্ছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930