IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> কৃষি >> মহাদেবপুরে সীম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা

মহাদেবপুরে সীম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে আগাম জাতের সীম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এ উপজেলার কয়েকশ প্রান্তিক কৃষক ও কৃষানী। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রকৃতিতে শীত আসার আগেই বাজারে উঠেছে এই শীতকালিন সবজি। ভরা মৌসুমের আগেই যারা বাজারে সীম তুলতে পেরেছেন তারা দামও পাচ্ছেন ভাল।

নতুন এ সীমের চাহিদা বেশি থাকায় প্রতি কেজি সীম ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অনুকুল আবহাওয়ায় সীমের ভাল ফলন ও ভাল দাম পেয়ে আর্থিক ভাবে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষক।

খোঁজ নিয়ে জানা গেছে কয়েক বছর আগেও এই এলাকায় শুধুমাত্র বাড়ির আঙ্গিনায় ও আশেপাশের পতিত জমিতে নিজের পরিবারের চাহিদা মিটাতে সীম চাষ করত বাড়ির মেয়েরা। অন্যান্য ফসলের চেয়ে লাভ জনক হওয়ায় এখন সেই সীমের চাষ বাড়ীর আঙ্গীনা থেকে ছড়িয়ে পড়েছে মাঠের পর মাঠ। নওগাঁ জেলার সর্ব বৃহৎ বহমান আত্রায় নদী মহাদেবপুর উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত হওয়ায় এই এলাকার ভূমি উর্বর। তাই উপজেলার উর্বর ভূমিতে সবজির উৎপাদন চমৎকার হয়েছে।

মহাদেবপুর উপজেলার ঝাঁড়গ্রাম, ল²ীপুর, ভালাইন, দোহালী, শিবরামপুর, এনায়েতপুর, রামচন্দ্রপুর, চককন্দর্পপুর, লক্ষীপুর, ডিমজাউন, নাটশাল, গোপালপুর প্রভৃতি গ্রামের মাঠে মাঠে এখন সবুজ সীমের সমারোহ। বাণিজ্যিকভাবে সীম চাষ করে সংসারের স্বচ্ছলতা এনেছেন এসব গ্রামের প্রায় ১ হাজারেরও অধিক ক্ষুদ্র ও প্রান্তিক চাষী। উপজেলার নাটশাল, চককন্দর্পপুর, লক্ষীপুর গ্রামের সীম চাষি গোলাম রাব্বাণী, আব্দুর রশিদ ও এনামুল হক জানান, চলতি মৌসুমের শুরুতে সীম ক্ষেতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলেও কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও সুষ্ঠ পরিচর্চায় শেষ পর্যন্ত সীমের ফলন কমহলেও দাম ভালো পাচ্ছি। জমি থেকেই নওগাঁ, বগুড়া, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার পাইকাররা সীম কিনে দেশের বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় জানান, উপজেলায় এবার ১ হাজার ৮০ হেক্টর জমিতে সীম সহ শীত কালিন অন্যান্য সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় আবহাওয়া অনুক‚লে থাকায় যেমন সীমের উৎপাদন বেড়েছে তেমনি দামও রয়েছে ভাল। এই উপজেলার সীম বিক্রি করতে কৃষকদের কোন ঝামেলা পোহাতে হচ্ছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930