IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> টপ নিউজ >> এপ্রিলের মধ্যে বন্ধ হবে অবৈধ মুঠোফোন

এপ্রিলের মধ্যে বন্ধ হবে অবৈধ মুঠোফোন

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের অবৈধ মুঠোফোন বন্ধের প্রযুক্তিগত সমাধানের কাজ পেয়েছে সিনেসিস আইটি লিমিটেড। চুক্তি করার ১২০ কার্যদিবসের মধ্যে সিনেসিস আইটিকে পুরো ব্যবস্থাটি চালু করতে হবে। এতে সর্বশেষ সময় দাঁড়ায় আগামী এপ্রিল মাস। তবে বিটিআরসি প্রক্রিয়াগত কাজ শেষ করে যত দ্রুত সম্ভব কার্যক্রম চালু করতে চায়। এ ক্ষেত্রে প্রস্তুতি আছে সিনেসিস আইটিরও।

গত ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) নামের এই ব্যবস্থা চালু ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত বৃহস্পতিবার সিনেসিস আইটির দরপত্র জেতার নির্দেশনা (নোটিফিকেশন অ্যাওয়ার্ড) জারি করা হয়।

রিভ সিস্টেম, ডেটাএজ, ডিজিকন টেকনোলজিস ও সিনেসিস আইটি —এ চার প্রতিষ্ঠানের মধ্যে সিনেসিস আইটি কাজটি পায়।

বিটিআরসি ২০১২ সালে প্রথম অবৈধ মুঠোফোন বন্ধের উদ্যোগ নেয়। তবে নানা কারণে তা এতদিন বাস্তবায়ন সম্ভব হয়নি। এ বছর দরপত্র আহ্বান ও একটি কোম্পানিকে নির্বাচিত করার মাধ্যমে পরিকল্পনাটি বাস্তব রূপ পাচ্ছে। বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, সিনেসিস আইটিকে জামানত জমা দিয়ে চুক্তি করতে হবে ২ ডিসেম্বরের মধ্যে।

এ বিষয়ে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারি পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান বলেন, কমিশন আগামী বছরের শুরুর দিকে অবৈধ মুঠোফোন বন্ধের কার্যক্রম চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে।

নকল মুঠোফোন, অবৈধ আমদানি, চুরি ও রাজস্ব ক্ষতি রোধে এনইআইআর ব্যবস্থা চালু করছে বিটিআরসি। এর মাধ্যমে দেশে বৈধভাবে আমদানি ও উৎপাদিত মুঠোফোনের তথ্যভাণ্ডারের সঙ্গে মোবাইল নেটওয়ার্কে চালু হওয়া ফোনের আইএমইআই (মুঠোফোন শনাক্তকরণ নম্বর) মিলিয়ে দেখা হবে। অবৈধ, চুরি যাওয়া ও নকল মুঠোফোন চালু করা যাবে না।

বিটিআরসি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মোবাইল অপারেটরগুলোর কাছে ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (ইআইআর) ব্যবস্থা থাকবে। এর ফলে নতুন কোনো মুঠোফোন নেটওয়ার্কে যুক্ত হলে তা তাৎক্ষণিকভাবে জানবে এনইআইআর পরিচালনাকারী। তখন মুঠোফোনটি বৈধ না অবৈধ, তা যাচাই করা হবে। তবে এখন অপারেটরদের সবার কাছে ইআইআর নেই। বিশেষ ব্যবস্থায় তথ্যগুলো তথ্যভাণ্ডারে নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31