IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> কাবুলে বিস্ফোরণ-বন্দুক হামলায় দুই জনের প্রাণহানী

কাবুলে বিস্ফোরণ-বন্দুক হামলায় দুই জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গুরুদুয়ারায় (শিখ ধর্মাবলম্বীদের উপাসনালয়) বন্দুক ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই জন।

শনিবার সকালের দিকে কাবুলের কারতে পারওয়ান এলাকায় এই হামলার ঘটে।

আফগানিস্তানের সংবাদমাধ্যম তোলো নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, যে গুরুদুয়ারায় হামলা হয়েছে- তার নাম দশমেশ সাহিব গুরুদুয়ারা।

এ ঘটনার পর ইতোমধ্যে ভারতের রাজনৈতিক দল বিজেপির জ্যেষ্ঠ নেতা মাঞ্জিন্দার সিং সিরসা দশমেশ সাহিব গুরুদুয়ারার প্রধান পুরোহিত গুরনাম সিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

এএনআইকে সিরসা বলেন, অন্যান্য দিনের মতো শনিবার সকালেও ‘পারকাশ’ (শিখ ধর্মাবলম্বীদের সকাল বেলার প্রার্থনা) চলছিলো গুরুদুয়ারাটিতে। এসময় হঠাৎ কয়েকজন বন্দুকধারী গুরুদুয়ারায় ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে।

তিনি আরও বলেন, গুরুদুয়ারায় ঢোকার আগেই ফটকের কাছে দাঁড়ানো প্রহরীকে গুলি করে হত্যা করেছিলো তারা। পরে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। তার কয়েক মিনিট পরই গুরুদুয়ারা সংলগ্ন এলাকায় পর পর দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

সিরসা জানান, শনিবারের পারকাশের সময় গুরুদুয়ারার ভেতরে ২৫ থেকে ৩০ জন আফগান শিখ উপস্থিত ছিলেন। ফটকের কাছে বন্দুকের গুলির শব্দ শোনার পরই তারা ছোটাছুটি করে গুরুদুয়ারা থেকে বেরোনোর চেষ্টা করেন এবং ১০-১২ জন সেই চেষ্টায় সফলও হন; কিন্তু বাকিরা বের হওয়ার আগেই বন্দুকধারীরা উপস্থিত হয়।

গুরনাম সিংয়ের বরাত দিয়ে এএনআইকে সিরসা জানান, যে দু’জন নিহত হয়েছেন, তারা দু’জনই বন্দুক হামলার শিকার। তবে বোমা হামলায় হতাহতদের সম্পর্কে কোনো তথ্য এখনও জানা যায়নি।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের দৃঢ় বিশ্বাস— এ হামলার জন্য দায়ী আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে)।

এদিকে, এ ঘটনায় উদ্বেগ জানিয়ে শনিবার একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে,‘আফগানিস্তানের রাজধানীতে পবিত্র গুরুদুয়ারায় সন্ত্রাসী হামলা ও মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা নিবিড় ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং এ সম্পর্কিত আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news