ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : “নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুননাহার মায়া, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ্ মোহাম্মদ আব্দুল কুদ্দুস।
আরও উপস্থিত ছিলেন, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।
এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের মৎস্যচাষীরা, বিক্রেতারা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্ত-কর্মচারী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


