IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> কাজ শেষ হতে না হতেই ফাটল

কাজ শেষ হতে না হতেই ফাটল

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ শেস হতে না হতেই আবারও ফাটল ধরেছে। এ সড়কের আত্রাই উপজেলার শাহাগোলা ব্রিজ সংলগ্ন স্থানে প্রটেকশন ওয়ালে ফাটল ধরায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। গত জুন মাসে বর্তমান ফাটল স্থান থেকে মাত্র ৩০০ গজ দূরে এ সড়ক ধসে গিয়েছিল। সেখানকার সংস্কার কাজ এখনো চলমান। দুই মাসের ব্যবধানে আবারও সড়কটিতে ফাটল ধরায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর এই সড়কটি নির্মাণ কাজের জন্য তৎকালীন চারদলীয় জোট সরকারের নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির এ সড়কটি নির্মাণের উদ্যোগ নেন। সে অনুযায়ী ওই সময় তিনি নওগাঁর ঢাকা রোড নামক স্থানে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই মোতাবেক কিছু কাজ শুরু হলেও রাজনৈতিক নানা জটিলতার কারণে তা ফাইলবন্দী হয়ে পড়ে থাকে।

এরপর ঢাকা রোড থেকে রাণীনগর রেলওয়ে স্টেশন পর্যন্ত ৮কিলোমিটার সড়কের কাজ অনেক আগেই পাকাকরন করা হয়। পরে অনেক জটিলতা কাটিয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের প্রয়াত সাংসদ ইসরাফিল আলম ২০১৮সালে পুন:রায় রাণীনগর রেলওয়ে ষ্টেশন থেকে আত্রাই হয়ে নাটোর জেলার সীমানা পর্যন্ত অঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর থেকে এই সড়কের নির্মাণ কাজ এলাকাবাসীর কাছে অনেকটাই দৃশ্যমান হয়।

এদিকে এ সড়কের নির্মাণ কাজ শেষ হতে না হতেই উদ্বোধনের আগেই আত্রাই উপজেলার শাহাগোলা রেল স্টেশনের উত্তর দিকে মহাসড়কটির প্রায় ১৫০-২০০ফুট রাস্তা গত ২৫জুন বিকেলে হঠাৎ করেই দেবে যায়। এতে করে মহাসড়কটির মাঝে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়। সড়কের বেশির ভাগ অংশ দেবে যাওয়ায় সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্দেশনায় ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কার কাজ শুরু করে। যা বর্তমান চলমান রয়েছে।

এদিকে আঞ্চলিক মহাসড়কের ধসে যাওয়া স্থানের সংস্কার কাজ শেষ না হতেই ওই স্থান থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে আবারও ফাটল দেখা দিয়েছে এ সড়কে। সোমবার সকালে স্থানীয় লোকজন এ ফাটল দেখতে পান। সংবাদ ছড়িয়ে পড়লে শত শত লোক সেখানে ভীড় জমায়। দ্রæত এটি সংস্কারের ব্যবস্থা না নিলে পুরো সড়ক ধসে যোগযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কেন এ সড়কের ওই এলাকাতে এমন ঘটনা ঘটছে তা তদন্তের জন্য নওগাঁ সড়ক ও জনপথ বিভাগকে বলা হয়েছে।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদ বলেন, আঞ্চলিক মহাসড়কের ওই স্থানসহ পুরো এলাকা আমাদের পর্যবেক্ষণে রয়েছে। কেন এভাবে ফাটল ধরছে বা দেবে যাচ্ছে তা নির্ণয়ে ঢাকা থেকে বিশেষজ্ঞ দলও এসেছিলেন। নতুন করে আবারও সড়কে ফাটল ধরেছে কেন তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930