IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> খেলা >> টপ নিউজ >> জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

ধূমকেতু নিউজ ডেস্ক : স্ত্রী ইসরাত জাহানের মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন আল-আমিন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবিতে মামলা করেন তার স্ত্রী। গত ৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলাটি করেন আল-আমিনের স্ত্রী ইসরাত। আদালত মামলাটি আমলে নিয়ে আল-আমিনকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

এর আগে ১ সেপ্টেম্বর আল-আমিনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা করেন তার স্ত্রী ইসরাত জাহান। মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আগামী ২৭ সেপ্টেম্বর আসামিকে হাজির হতে নোটিশ জারি করেন।

স্ত্রীর অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন আল-আমিন। সবশেষ গত ৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি। দাবি করেন পরকীয়ায় লিপ্ত হয়ে ক্যারিয়ার ধ্বংস করাই ছিল তার স্ত্রীর উদ্দেশ্য।

এ সময় স্ত্রীর পরকীয়ার কয়েকটি নমুনা যেমন-মোবাইলে কথা বলার বিভিন্ন ফুটেজ ও স্ক্রিনশটও তুলে ধরেছিলেন আল-আমিন।

তিনি বলেছেন, “আমি ঘরোয়া ও জাতীয় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকি। বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয়। আর আমার স্ত্রী মা-বাবার সঙ্গে থাকে। সে মাঝরাতে দরজা বন্ধ করে পরপুরুষের সঙ্গে ভিডিও কলে কথা বলে। এ নিয়ে অনেকবার ঝগড়া হওয়ায় বেশ কয়েকটি ফোনও ভেঙে ফেলা হয়েছে।”

এ সময় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের বিষয়টিও অস্বীকার করেন টাইগার এ পেসার।

আল-আমিনের সংবাদ সম্মেলনের পর পাল্টা সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী ইসরাত জাহান। পরকীয়ার অভিযোগের বিষয়ে বলেন, “ওটা (আল-আমিনের দেখানো স্ক্রিনশট) আমার কাজিন ছিল। আমার বিরুদ্ধে এখন সে (আল-আমিন) পরকীয়ার অভিযোগ বলে বেড়ায়। তাহলে এত বছর সে আমাকে রেখেছে কেন? কেন সে প্রতিবাদ করেনি। আমি এটা নিয়েও মামলা করব।”

তিনি আরও বলেন, “আমার কাছেও তার (আল-আমিন) পরকীয়ার বহু প্রমাণ আছে।”

এ সময় তিনি সাংবাদিকদের কয়েকটি ছবি এবং অডিও কল নমুনা হিসেবে দেখান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930