IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> খেলা >> টপ নিউজ >> রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট

রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট

ধূমকেতু প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৬-এর প্লেয়ার ড্রাফট ও টিম অকশন। রোববার বিকেল সাড়ে ৫টায় নগরের মাস্টারশেফ চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

আয়োজনে ৮টি দলের অংশগ্রহণে খেলোয়াড় নির্বাচন ও দল গঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো—কাদিরগঞ্জ স্পোর্টিং ক্লাব, সান স্মৃতি সংঘ রাজশাহী-রাজারহাটা, জামান এন্টারপ্রাইজ, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, পাওয়ার হিটার, ইয়ুথ টিম-বাজারহাট, কারিগরপাড়া ফাইটার্স এবং ডব্লিউএটিটিএস ইন্টারন্যাশনাল-শাহ মখদুম পাড়া।

আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ নির্ধারণে লটারি করা হবে। প্লেয়ার ড্রাফট ও টিম অকশনের মাধ্যমে দলগুলো নিজেদের পছন্দ অনুযায়ী খেলোয়াড় নিয়ে দল গঠন করেছে।

টুর্নামেন্টের খেলাগুলো রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। তবে খেলার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আয়োজকরা জানিয়েছেন, সম্ভাব্য খেলার তারিখ পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামানি সুমন, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমাদাদুল হক লিমন এবং রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানজারুল ইসলাম নয়ন, ওয়াসকরনি ডায়মন্ড ও জাকির হোসেন রিমনসহ সংশ্লিষ্ট ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা।

আয়োজকদের প্রত্যাশা, ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার ঘটবে। পাশাপাশি তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা বিকাশ, খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি এবং এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31