IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> বাঘায় অসময়ে পদ্মায় ভাঙন, গৃহহারা ৩১ পরিবার

বাঘায় অসময়ে পদ্মায় ভাঙন, গৃহহারা ৩১ পরিবার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : একদিকে অসময়ে পদ্মার ভাঙন আরেক দিকে কার্তিকের মঙ্গা। যা, মরার উপর খাঁড়ার ঘায়ে পরিনত হয়েছে। ভাঙনের কবলে পড়ে গত এক সপ্তাহে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে ৩১টি পরিবার। বসতভিটাসহ পদ্মা গর্ভে বিলিন হয়ে গেছে ফসলি জমি ও গাছপালা। তুলে নেওয়া হয়েছে নাটের পল্লী বিদ্যুত সমিতি-২ কর্তৃক বসানো ২১টি পুল। অসময়ের এ ভাঙন দেখা দিয়েছে বাঘা উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের কালিদাশখালি এলাকায়।

সোমবার (৩১ অক্টোবর) সরেজমিন, পদ্মার চরাঞ্চলের কালিদাসখালী এলাকায় গিয়ে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে ফয়েজ উদ্দিন, মিষ্টার হোসেন, সুরমান আলী, মোজাম আলী, মোহাম্মদ আলী, আবুল ফজল, মিশু আহমেদ, মহর উদ্দিন, জাফর খা, আবুল গায়েন, আহাদুল ইসলাম, আবু সাইদ, আনোয়ার শিকদার, আবুল বিশ্বাস, হাবু আলী, আবদুল খালেক, আলিফ মোল্লা, ওলিউর রহমান, জুয়েল আহমেদ, ওহাব মেকার, জামাল উদ্দিন ও মালেক ব্যাপারির মতো অনেকের বাড়িঘর, গাছপালা, নদী গর্ভে বিলিন হয়ে গেছে। ইতিমধ্যেই অন্যত্র সরে গেছে তারা। ভাঙ্গনের মুখে রয়েছে মান্নাফ খা, আদম আলী, রবিউল ইসলাম, সাহেব খা,আলিফ হোসেন, হাসান আলী দোকানদারসহ ৪৫টি পরিবার। পদ্মা গর্ভে বিলিন হওয়ার আশঙ্কায় রয়েছে এসব পরিবারগুলো।

হাসান আলী দোকানদার বলেন, এ বছরেই চারবার পদ্মার ভাঙনে পড়েছেন তিনি। আবারও ভাঙনের মুখে পড়ে দোকান সরিয়ে নিচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠাই তার আয়ের উৎস।

আবুল বিশ্বাস, হাবু আলী বলেন, কার্তিকের এই সময়ে এলাকায় তেমন কোন কাজ থাকেনা। কাজের সন্ধানে এলাকার বাইরে যেতে হয়। এবার ধারণা করছিলেন পদ্মার পানি কমে গেলে এলাকায় চাষীদের জমিতে কাজ করবেন। কিন্তু ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত থাকায় সেটাও হচ্ছেনা। বাইরেও কাজে যেতে পারেননি।

আরেক বেকার কামলা আবু সাইদ, দীর্ঘশ্বাসের সাথে বলেন, বর্তমানে জিনিসপত্রের যে দাম,তাতে ৩/৪শ টাকার মজুরিতে কাম করে চলেনা। এরপরেও এলাকায় তেমন কোন কাজ নেই। ঘরে ৪ জন সদস্য। কি করে বাঁচি?

কামরুল ইসলাম জানান, অসময়ের ভাঙনে আবাদ করা কপি ও টমেটোর এক বিঘা জমি পদ্মায় চলে গেছে। এর আগে পানি বৃদ্ধির কারণে কামরুল ইসলামের, জারমান আলীর, মোজাম্মেল হকের, আব্দুল মান্নানের, আসাদুল সরকারের ও বাবলু প্রামাণিকের পেঁয়াজ ক্ষেত ডুবে নষ্ট হয়ে হয়ে গেছে। সব মিলে জমির পরিমান ছিল প্রায় ৫০ বিঘার মতো।

কালিদাসখালী গ্রামের রবিউল ইসলাম বলেন, ৩০ বিঘা জমির সবটাই পদ্মায় চলে গেছে। বছর চুক্তিতে ৫ হাজার ২০০ টাকায় ৭ কাঠা জমি নিয়ে ঘর করে বসবাস করছেন। সেই বাড়িও ভাঙনের মুখে পড়েছে। অন্যত্র ভাড়া জমি পেলে ঘরবাড়ি সরিয়ে নিবেন। ৫ সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।

চকরাজাপুর ইউনিয়নের চরকালিদাখালী ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শহিদুল ইসলাম জানান, তার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা এক হাজার ২৬২ জন। পরিবার ছিল চার শতাধিক। কয়েকবার নদীভাঙনের কবলে পড়ে দুই শতাধিক পরিবার বিভিন্ন স্থানে চলে গেছে।

ইউপি চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার বলেন, কমবেশি ভাঙন লেগেই আছে। তবে অসময়ের এই ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে চরাঞ্চলের পদ্মা পাড়ের লোকজন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, অসময়ের ভাঙনে ও হঠাৎ পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় ফসলের ক্ষতি হয়েছে।

বাঘা পল্লী বিদ্যুৎ সাবজোনের ডিজিএম সুধির কুমার বলেন, এক সপ্তাহের ব্যবধানেবিদ্যুতের ২১টি পুল উঠিয়ে নেওয়া হয়েছে। তবে যারা অন্যস্থানে বাড়ি করছে, তাদের সংযোগ দেওয়া হচ্ছে ।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, অসময়ে পদ্মার ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930