IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোর পীরের অস্তানায় গভীর রাতে নেশা-নারী নিয়ে ফুর্তির অভিযোগ

তানোর পীরের অস্তানায় গভীর রাতে নেশা-নারী নিয়ে ফুর্তির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পীরের বিরুদ্ধে নিজ বাড়ির আস্তানায় গভীর রাতে নেশায় বিভোর হয়ে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ নিয়ে ফুর্তি’র অভিযোগ সাবেক স্ত্রীসহ গ্রামবাসীর। এঘটনায় তানোর শিতলী পাড়ার ৯৭জনের স্বাক্ষর নিয়ে গ্রামের কাওসার আলী ও পীরের স্ত্রী বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পৃথক পৃথক ভাবে দু’টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্ত্রীসহ গ্রামবাসীর অভিযোগ, শিতলী পাড়ায় পীরের আস্তানার নামে এনজিও ম্যাসেজার ইয়াছিন আলী ওয়ারেছী নিজেকে পীর ঘোষনা দিয়ে বাড়িতে তৈরি করা আস্তানায় প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে অর্ধশত নারী পুরুষ এসে রাতভর নেশা খেয়ে মাতলামীর ছলে জিকির আজগারসহ নারীদের নিয়ে ফুর্তির মজমা করেন।

পীরের ডিভোর্স হওয়া স্ত্রী ও তার শোড়শী কন্যা বলেন, বিভিন্ন এলাকা থেকে আসা পুরুষ ভক্তদের পাশে সুয়ে দৌহিক সম্পর্ক লিপ্ত হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন পীর ইয়াছিন আলী ওয়ারেছী। এতে আমরা মা মেয়ে রাজী না হওয়ায় গত সাড়ে ৩মাস আগে পীর তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে মেয়ে ও ছেলেসহ স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

পীরের স্ত্রী বলেন, ওই বাড়িতে আমার নামে ২শতক জমি আছে. কিন্তু পীর তা জবর দখল করে রেখেছেন। আর এই বাড়িতে কানকায়ে পীরের আস্তানার নামে নারী পুরুষদের দিয়ে বিভিন্ন অপকর্ম করা হচ্ছে। কিন্তু রহস্যজনক কারনে প্রশাসন কোন ব্যাবস্থা নিচ্ছেন না।

অভিযোগ সুত্রে জানা গেছে, বে-সরকারী সংস্থা রুল-ফাও তানোর শাখার ম্যানেজার শেখ ইয়াসিন আলী ওয়ারেছী গত প্রায় ৫বছর আগে ডাক বাংলো সংলগ্ন শিতলী পাড়ায় জমি কিনে তৈরি করা নিজ বাড়িতে নিজেকে পীর দাবি করে আস্থানা গড়ে তুলেছেন। এর আগে প্রায় ৩বছর ভাড়া বাসায় আস্থানার কার্যক্রম চালিয়েছেন।

(আস্থানায়) সার্বক্ষনিক ২জন নারীসহ ৪/৫জন অবস্থান করার পাশাপাশি প্রতিদিনসহ সাপ্তাহের বিশেষ দিন বৃহস্পতিবার ছাড়াও মাসে বিশেষ একদিনে সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে রাতভর গান-বাজনাসহ জিকির আজগার করেন। দিনদিন ভক্তের আসা যাওয়া বৃদ্ধি পাওয়ায়সহ রাতভর এমন ঘটনার প্রতিবাদ করায় স্ত্রীকে নির্যাতনের পর ডিভোর্স দিয়ে ১ছেলে ১মেয়েসহ স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন ওই পীর।

এবিষয়ে পীর শেখ ইয়াছিন আলী ওয়ারেছী সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ছোট বেলা থেকেই ধর্মপরায়ন মানুষ, এখানে আমার ভক্তরা আসে জিকির আজগার ও ধর্ম পালন করেন। তিনি বলেন, আমার ডিভোর্স দেয়া স্ত্রী গ্রামের কিছু কুচক্রীমহলের সাথে হাত মিরিয়ে আমাকে এখান থেকে খানকায়ে মাজার শরীফ তুলে দেয়ার চেষ্টা করছেন।

তিনি আরো বলেন, আমার ডিভোর্স দেয়া স্ত্রী শিতলী পাড়াস্থ আমার বাড়ির পার্শে¦র জৈনক কাউসার আলীর বাড়িতে কেন থাকছে ? কিভাবে থাকছে ?। তিনি বলেন আমার ডিভোর্স দেয়া স্ত্রী তাদের সাথে হাত মিলিয়ে তাদের বাড়িতে থেকে আমাকে এখান থেকে তাড়ানোর জন্য নিজেই বিভিন্ন অপকর্ম করছে।

এনিয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো’র মোবাইলে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ না করা বক্তব্য পাওযা যায়নি।

এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, অভিযোগ পাওযা গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31