IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> রাজশাহী >> বাঘায় হাট-বাজারে নির্মিত ভবন উদ্বোধন

বাঘায় হাট-বাজারে নির্মিত ভবন উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার বিনোদপুর হাট-বাজারে নির্মিত ৩ তলা ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এই ভবন উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দেশের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, শুধু বাঘাতেই নয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যারা সরকারের উন্নয়ন চোখে দেখেনা, তারা মিথ্যাচার করে।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, বাঘা কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা প্রকৌশলী নূরল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

জানা গেছে, দেশব্যাপী গ্রামীন বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪২ লাখ ৫৭ হাজার ১০৩ টাকা। কার্যাদেশ অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ৯ডিসেম্বর। কাজ শুরু হয় ২০২০ সালের জুন মাসের ১তারিখে। প্রকৃত কাজ সমাপ্তির তারিখ চলতি বছরের মে মাসের ৫ তারিখ।

উপজেলা প্রকৌশলী নূরল ইসলাম জানান, স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ভবন নির্মাণের কাজ করেন, আন্না এন্টাপ্রাইজ এর ঠিকাদার জিয়া।

ঠিকাদার বলেন, সময় বর্ধিত করে কাজ শেষ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31