ধূমকেতু প্রতিবেদক : দীর্ঘ ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার ত্রি-বার্ষিক নির্বাচন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাহিদ হোসেন।
এছাড়াও সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম রিপন ও চৌধুরী মাহমুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ আলী মুক্তা, সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ রোকন, কোষাধ্যক্ষ হুমায়ুন খালেদ শিহাব, দপ্তর সম্পাদক আনোয়ারুল আক্তার স্বপন, প্রচার সম্পাদক আখলাকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকিউর রশিদ শম্ভু, সদস্য আবু আব্বাস, রুখশানা পারভীন, মীর মাসুদ আলী, আব্দুর রহিম বেনু, রাশেদুজ্জামান রাসু, শাহাদাত হোসেন, মাহবুব আলম খোকন ও শাকিল আহমেদ নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার প্যাডটিক বিশ্বাস।
রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি ডায়গনস্টিক সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বেলা ১২ টা পর্যন্ত।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা. ফারুক আহমেদ। ফলাফল ঘোষণা শেষে সকল ভোটার ও আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, নব নির্বাচিত সভাপতি মুসাফিরুর রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


