IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো ‘ধূমকেতু নিউজ’

দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো ‘ধূমকেতু নিউজ’

ধূমকেতু প্রতিবেদক : সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সুনামের সাথে দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো উত্তরাঞ্চলের স্বনামধন্য জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ধূমকেতু নিউজ’।

এ উপলক্ষে রোববার (৪ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে নগরীর কাদিরগঞ্জস্থ রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হল রুমে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

বিশেষ অতিথি ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য সরকার দুলাল মাহমুদ, রূপরেখা কিশোর মেলার প্রতিষ্ঠাতা পরিচালক ইব্রাহিম হায়দার, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন, নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সেলিনা বেগম।

ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পত্রিকার প্রকাশকের ছেলের মুখে কেক তুলে দিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মাহাবুবুর রহমান। উপস্থাপনায় ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের বিশেষ রিপোর্টার ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সহ সভাপতি জান্নাতুল মাওয়া সিফা।

এসময় উপস্থিত ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার আল ফাত্তাহ সামাদ, ফটো সাংবাদিক শামিম ইসলাম ও ফায়সাল হোসেন।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মানিক, রাজশাহীর উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সদস্য সোনিয়া খাতুন, সদস্য জিল্লুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ধূমকেতু নিউজের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির ও সম্পাদক মাহাবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেনসহ কমিটির নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০২০ সালে ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের দ্বারে আমরা’ এ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু হয় ধূমকেতু নিউজের। হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল দুইটি বছর। পাঠক প্রিয়তার মেলবন্ধনের যে যাত্রাপথ শুরু হয়েছিল ২০২০ সালের ০৪ ডিসেম্বর তা আজ তৃতীয় বছরে পদার্পণ করেছে। ইতিমধ্যে সকলের আস্থার প্লাটফর্ম হিসেবে পত্রিকাটি জায়গা করে নিয়েছে।

অনুষ্ঠানে বৃক্ষের প্রতি বিশেষ অবদান রাখায় রাজশাহী রূপরেখা কিশোর মেলার প্রতিষ্ঠাতা পরিচালক বৃক্ষপ্রেমী ইব্রাহিম হায়দারকে ধূমকেতু নিউজ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930