IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> ভারতের সবচেয়ে বড় মাথাব্যথার নাম জানালেন ম্যাক্সওয়েল

ভারতের সবচেয়ে বড় মাথাব্যথার নাম জানালেন ম্যাক্সওয়েল

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে আসা! স্বপ্নেও কল্পনা করার সাহস পেতো না এক সময় ভারতীয় ক্রিকেট দল। কিন্তু বল টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ থাকার কারণে ২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার।

এই দুই হেভিওয়েটের অনুপস্থিতিরই সুযোগ নিয়েছিল ভারত। সেবার অস্ট্রেলিয়ার মাটিতে পিছিয়ে থেকেও টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতেছিল বিরাট কোহলির দল। টি-টোয়েন্টি সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে। তিন ম্যাচের সিরিজে একটি ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

সেই ওয়ার্নার এবং স্মিথ কিন্তু এবার আর দলের বাইরে নেই। তারা দু’জনই রয়েছেন অস্ট্রেলিয়া দলে। এ কারণে অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সরাসরি জানিয়ে দিয়েছেন, স্মিথ আর ওয়ার্নার দলে থাকা মানে অস্ট্রেলিয়ার বিশাল প্লাস পয়েন্ট এবং ভারতের জন্য অনেক ‘বড় মাথা ব্যথা।’

আগামী সপ্তাহ থেকেই শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত ব্লকবাস্টার লড়াই। তার আগে এখন চলছে দুই দলের কথার লড়াই। সেই লড়াইয়ে যোগ দিয়েছেন ম্যাক্সওয়েল। তিনি বলে দিয়েছেন, স্মিথ এবং ওয়ার্নারের অন্তর্ভূক্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মনোবল অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।

স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার তিন ফরম্যাটের স্কোয়াডেই রয়েছেন এবার। ২৭ নভেম্বর শুরু হওয়ার কথা রয়েছে বহু আকাঙ্খিত অস্ট্রেলিয়া-ভারত সিরিজ। শুরুতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং সর্বশেষ চার ম্যাচের টেস্ট সিরিজ।

স্টিভেন স্মিথ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। কারণ নেট সেশনে গিয়ে তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বলেন, ‘স্টিভেন স্মিথের মত কোনো ক্রিকেটার যদি দলে ফিরে আসে, তাহলে সেটা আমাদের জন্য বিশাল একটি প্লাস পয়েন্ট এবং সেটা ভারতের জন্য অনেক বড় একটি মাথাব্যথা। ভারতের বিপক্ষে সব সময়ই বড় ইনিংস খেলেন স্মিথ।’

আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগার পর সুস্থ হয়ে টেস্ট দলে ফিরে এসেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তবে তিনি ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। তার অনুপস্থিতিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলির সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল।

ম্যাক্সওয়েল মনে করেন, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার অনুপস্থিতি অস্ট্রেলিয়ার জন্য একটি প্লাস পয়েন্ট। তিনি বলেন, ‘তিনি (রোহিত) হচ্ছেন একজন ক্লাস পারফরমার। ওপেনিংয়ে নিয়মিত একজন পারফরমার। তিনটি ডাবল সেঞ্চুরিই তো সেটা প্রমাণ করে। সুতরাং, তার অনুপস্থিতি অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিক।’ তবেই একই সময় লোকেশ রাহুলকেও একজন ভালো ব্যাকআপ ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করলেন ম্যাক্সওয়েল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31