IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণসিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতিস্ত্রী বাড়ি ফিরে না আসায় অভিমানে স্বামীর আত্মহত্যাপ্রশাসক পদে মনোনয়নের দৌড়ে-নাচোলে বিএনপির পাঁচ জনসিংড়ায় ৬০০ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণরাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তামশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রেকার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনরাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহতসিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণমোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণরাজশাহী মহানগর সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদানজেলা পরিষদ প্রশাসককে গণঅধিকার পরিষদের নেতার ফুলেল শুভেচ্ছা
Home >> রাজনীতি >> নাটোরে একটি পৌরসভা ও দুইটি ইউনিয়নে ভোট গ্রহণ

নাটোরে একটি পৌরসভা ও দুইটি ইউনিয়নে ভোট গ্রহণ

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নাটোরের বনপাড়া পৌরসভা এবং জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটা থেকে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে, চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। একই সাথে কাফুরিয়া ইউনিয়ন পরিষদ এবং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের একটি করে ওয়ার্ডেরও উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শীত উপেক্ষা করে ভোটারবৃন্দ লাইনে দাঁড়িয়ে সুশৃংখলভাবে ভোট প্রদান করছেন।

বনপাড়া পৌরসভা নির্বাচনের মহিষভাঙা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুলতান মাহমুদ জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট শুরু হওয়ার একঘন্টা পরে ১২টি কেন্দ্রের ৬৯টি কক্ষে ২৪৮টি ভোট গ্রহণ করা হয়েছে বলে রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা যায়।

বনপাড়া পৌরসভা নির্বাচনে দুইজন প্রার্থী মেয়র পদে, সাতজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এবং ৩১ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যকোন প্রার্থী না থাকায় ২ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে শরীফুন্নেছা শিরিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বনপাড়া পৌরসভা নির্বাচনে ১২টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৫৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।

বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে নয়জন এবং সাধারণ মেম্বার পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ১৩টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৯৩ জন। একই উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ছয়জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০ জন এবং সাধারণ মেম্বার পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৭২৭ জন।

নাটোরের কাফুরিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই ওয়ার্ডের দুইটি কেন্দ্রে ভোটার সংখ্যা চার হাজার ২০৪ জন। বাগাতিপাড়া উপজেলার ২ নম্বর ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোটার সংখ্যা এক হাজার ৯৬০ জন।

এদিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন অফিস, প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। পাঁচটি নির্বাচনী এলাকায় ভোট গ্রহনের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের পৃথক পৃথক প্রশিক্ষণ আয়োজন করে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আইম-শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে বনপাড়া পৌরসভার প্রত্যেক কেন্দ্রে একজন করে মোট ১২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদে তিনজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।

এছাড়া টহলরত বিজিবি বাহিনীর সাথে প্রত্যেক নির্বাচনী এলাকায় একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন। দুইটি ইউনিয়নের উপ নির্বাচনেও একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনী সহযোগে ১৩ জন করে এবং সাধারণ কেন্দ্রে ১১ জন করে নিয়োজিত আছেন। র‌্যাব এবং বিজিবি’র স্টাইকিং ফোর্স রয়েছে।

জেলা প্রশাসনের তিনজন অতিরিক্ত জেলা প্রশাসক পুরো নির্বাচনী আচরণ এবং আইন-শৃংখলা পরিস্থিতি মনিটরিং করছেন।

বনপাড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব রকমের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসমূহ প্রত্যাশিত সহযোগিতা প্রদান করছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করেছে। আশাকরি, সকলের সন্তুষ্টির গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728