IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়, অভিযোগ থানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮পুঠিয়ার মন্দিরে জায়গা দখলমুক্তমহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ‘মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ’‘ইসরায়েলই মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে’‘গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়’পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদানবাগমারার এমপি বারীর গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজ নিযুক্ত
Home >> রাজশাহী >> টাকা ও ফুলের মালা দিয়ে বাঘা মেয়রকে সংবর্ধনা

টাকা ও ফুলের মালা দিয়ে বাঘা মেয়রকে সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলীকে টাকা এবং ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। নৌকাকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করায় নবনির্বাচিত মেয়রের নিজ বাড়ি কলিগ্রামে গিয়ে এভাবেই সংবর্ধনা জানান স্থানীয় ভোটাররা।

এসময় উপস্থিত ছিলেন, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল ওয়াদুদ, গড়গড়ির আফতাব হোসেন, স্ব-উন্নয়নের সাবেক উপজেলা সমস্বয়ক আবু বাক্কার সিদ্দিক প্রমুখ।

গত ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভার অনুষ্ঠেয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শাহিনুর রহমান পিন্টুকে পরাজিত করে ১২ হাজার ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ আলী (জগ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীনুর রহমান পিন্টু (নৌকা) পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।

এ বিষয়ে স্ব-উন্নয়নের সাবেক উপজেলা সমস্বয়ক আবু বাক্কার সিদ্দিক জানান, নির্বাচিত হওয়ায় আনন্দে আমরা অনেকেই টাকা ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিয়েছি।

কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল ওয়াদুদ জানান, নির্বাচনী ক্যাম্প, প্রচার মিছিল ছাড়াই নিরব ভোট বিপ্লবে বিজয়ী হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। মালাতে এক হাজার, পাঁচশ টাকা, একশ টাকা, পঞ্চাশ টাকা, বিশ টাকা, দশ টাকার নোট দেওয়া হয়েছে বলে জানান এই প্রবীণ শিক্ষক।

টাকার মালার বিষয়ে নির্বাচিত মেয়র আক্কাছ আলী বলেন, আমার বিজয়ে অনেকেই খুশি হয়ে আমার নিজ বাড়িতে এসে ফুলের মালা ও টাকা পরিয়ে সংবর্ধনা দিয়েছেন। যদিও টাকার মালা আমি নিতে চাইনি। তবে সংবর্ধনায় পাওয়া টাকাগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে বিলিয়ে দিব।

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর বাঘা পৌর নির্বাচন অনুষ্টিত হয়। এই নির্বাচনে ৩১ হাজার ৬৬৯ জন ভোটারের মধ্যে ২৪ হাজার ১৫৫ জন ভোট দিয়েছেন।

পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে ভোট শেষ হয়েছে। তবে ইভিএম বুঝতে সমস্যা হওয়ায় বয়স্কদের ভোট গ্রহণে দেরি হয়। বিকেল সাড়ে চারটার মধ্যে যারা কেন্দ্রে এসেছিলেন, তাদের সবাই ভোট দিতে পেরেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728