IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> টপ নিউজ >> টি-টেন লিগে ফিক্সিংয়ের কালো ছায়া

টি-টেন লিগে ফিক্সিংয়ের কালো ছায়া

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেটে আবারও ম্যাচ গড়াপেটার (ফিক্সিং) কালো ছায়া পড়তে শুরু করেছে। আইসিসির দুর্নীতি দমন শাখা এবার আবুধাবি টি-টোয়েন্টি লিগের তদন্ত শুরু করেছে। ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত টুর্নামেন্টে দুর্নীতির ৬টি মামলার তদন্ত করছে আইসিসি।

মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। প্রায় ২ সপ্তাহ ধরে চলা টুর্নামেন্টে ফাইনালসহ ৩৩টি ম্যাচ খেলা হয়। ফাইনালে ডেকান গ্ল্যাডিয়েটরস ৩৭ রানে নিউইয়র্ক স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে যে, দুর্নীতি দমন শাখা টুর্নামেন্ট চলাকালীন এক ডজনেরও বেশি দুর্নীতির অভিযোগ পেয়েছিল। ম্যাচ গড়াপেটার কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু করছে আইসিসি।

বলা হয়েছে যে, টুর্নামেন্ট চলাকালীন প্রায় ১৮ মিলিয়ন ডলার বাজি ধরা হয়েছিল। প্রতিটি ম্যাচে প্রায় ১ মিলিয়ন ডলার করে বাজি হয়।

লিগটি সম্পূর্ণভাবে বেটিং কোম্পানিগুলির দ্বারাই স্পনসর করা হয়েছিল এবং এটি দৃঢ় ভাবে দাবি করা হয় যে, ফ্র্যাঞ্চাইজির মালিকেরা দলের বোলিং এবং ব্যাটিং কম্বিনেশনগুলি ঠিক করে দিয়েছিলেন এবং তারকা ক্রিকেটারদের স্বল্প নোটিশে বাদ দেওয়া হয়। এমনও দেখা গেছে, অনেক ব্যাটারই খারাপ শট খেলে উদ্দেশ্যমূলকভাবে তাদের উইকেট ছুড়ে দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, খেলোয়াড় এবং দলের মালিকদের মধ্যে কিছু সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ পেয়েছিল আইসিসি।

আবুধাবি টি-টেন লিগের শেষ হওয়া ষষ্ঠ আসরে সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, মঈন আলি, ডোয়াইন ব্র্যাভো, কায়রন পোলার্ড, নিকোলাস পুরান, সিকান্দার রাজা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, সুরেশ রায়নার মতো তারকারা অংশ নেন। এমন একটি লিগে দুর্নীতির অভিযোগ নিঃসন্দেহে তাদের অস্বস্তিতে ফেলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31