IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> স্কুল-কলেজ খোলার মতো অবস্থা আসেনি

স্কুল-কলেজ খোলার মতো অবস্থা আসেনি

ধূমকেতু নিউজ ডেস্ক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ খোলার মতো অবস্থা এসেছে বলে তাদের কাছে মনে হচ্ছে না। তবে এইচএসসি ও জেএসসি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়টি কীভাবে করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। আর কওমি মাদ্রাসার উচ্চস্তরের পরীক্ষা (দাওরায়ে হাদিস) নেয়ার বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে ‘দ্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) অর্ডার, ১৯৭৩’ অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনে অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা করা হয়েছে। এখন তা কম। এর ফলে এর পরিধি যেমন বাড়বে, তেমনি অনেক কাজ করা যাবে। এ ছাড়া আইন ভঙ্গের অপরাধের জন্য শাস্তি-জরিমানাও বাড়ানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে ১৯৭২ সাল থেকে ১৯৭৫-এর ১৫ আগস্ট পর্যন্ত কোনো আইনের সংশোধনের প্রয়োজন হলে সেগুলো নতুন আইন না করে সংশোধন আকারে হবে। ওই সময়ে রাষ্ট্রের ব্যবস্থাপনা কেমন ছিল, সেটা বোঝার জন্যই এটি করা হয়েছে।

বৈঠকে ‘জাতীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নীতি’ অনুমোদন দেয়া হয়েছে। পুষ্টি পরিস্থিতি উন্নয়নের জন্য এই নীতি অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে মিল রেখে এই নীতি করা হয়েছে। এ ছাড়া বৈঠকে ব্যাংকার বহি সাক্ষ্য আইনের খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার মত পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণশিক্ষা সচিব এ কথা জানান।

প্রাথমিক সমাপনী পরীক্ষা নিজ নিজ বিদ্যালয়ে নিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবের বিষয়েও কোন সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930