IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> সুইডেন যাচ্ছে বাঘার পেঁপে-পেয়ারা-বরই

সুইডেন যাচ্ছে বাঘার পেঁপে-পেয়ারা-বরই

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ইতালির পর এবার সুইডেন যাচ্ছে রাজশাহীর বাঘায় উৎপাদিত রপ্তানি উপযোগী বিভিন্ন ফল। কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে উৎপাদিত এসব ফলের মধ্যে, প্রথম চালান সুইডেনে পাঠানোর জন্য পেঁপে-পেয়ারা ও বরই রোববার (২২ জানুয়ারী) ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল-এ পাঠানো হয়েছে। সেখান থেকে মোড়কজাত করে সুইডেনে পাঠানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) প্রথম চালান ইতালিতে বাঘার পেয়ারা-বরই পাঠানো হয়েছে। গত মৌসুমে এখানকার ৩০ টন আম ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়েছিল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা সফিউলাহ সুলতান জানান, রোববার(২২-০১-২০২৩) বিকেলে উপজেলার পাকুড়িয়া গ্রামের শফিকুল ইসলামের সাদি এন্টারপ্রাইজের কার্যালয় থেকে ১০০ কেজি পেঁপে, ১০০ কেজি পেয়ারা এবং ৫০ কেজি বরই (বলসুন্দরি) সুইডেনে রপ্তানির জন্য ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় শ্যামপুর সেন্ট্রাল প্যাকিং হাউজে পাঠানো হয়। সেখানে পেঁপে-পেয়ারা ও বরই মোড়কজাতের পর ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সোমবার (২৩ জানুয়ারি) সুইডেনে পাঠানো হবে। পেঁপেগুলো সবজি হিসেবে খাওযার জন্য রপ্তানি করা হচ্ছে। পাঁকাও খাওয়া যাবে।

এর আগে গত বৃহসপতিবার (১৯ জানুয়ারি) ঢাকার আরেক রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদাব ইন্টারন্যাশনালের মাধ্যমে এক টন পেয়ারা ও ১০০ কেজি থাই বরই ইতালিতে পাঠানো হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। উপজেলা থেকে আমের পাশাপাশি অন্যান্য ফল এবং সবজি বিদেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান কৃষি কর্মকর্তা।

রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারি রেজাউল করিম কল্লোল জানান, সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় যাত্রীবাহী বিমানে পেঁপে-পেয়ারা ও বরই সুইডেনে পাঠানো হবে।

সাদি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শফিকুল ইসলাম জানান, এবার ৫০ বিঘা জমিতে পেয়ারা ও ৫০ বিঘা জমিতে বরই ও ২বিঘা জমিতে গ্রীণ পেঁপে চাষ করেছেন তিনি। এর মধ্যে উপজেলার চরাঞ্চলের পলাশীর প্রামে ৩০ বিঘা জমি ইজারা নিয়ে পেয়ারা ও পেঁপে চাষ করেছেন।

প্রতিটি গাছ থেকে ৫০কেজি পেঁপে সংগ্রহ করা যাবে। জমি লিজসহ বিঘা প্রতি খরচ পড়ে ৪০ হাজার টাকা। বিঘাপ্রতি পেয়ারা চাষে খরচ হয় ৫০ হাজার টাকা। বর্তমানে বরইয়ের চেয়ে পেয়ারার বাজার ভালো। খুচরা বাজারে প্রতি কেজি পেয়ারা ৬০ টাকা আর জাতভেদে প্রতি কেজি বরই ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি।

জানা যায়, একসময় চরের জমিতে তেমন কোনো ফসল আবাদ হতো না। এখন আম, বরই, পেয়ারাসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে পদ্মার চরে। ফলনও হচ্ছে ভালো।

সংশ্নিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় ১৫০ হেক্টর জমিতে বরই এবং ৩০৪ হেক্টর জমিতে পেয়ারা ও ৭৪ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ বরই-পেয়ারা চাষ হয়েছে পদ্মার চরে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031