IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> সিন্ডিকেটমুক্ত হচ্ছে না চালের বাজার

সিন্ডিকেটমুক্ত হচ্ছে না চালের বাজার

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে চাহিদার তুলনায় চালের পর্যাপ্ত মজুত থাকলেও একটি সিন্ডিকেট বারবার চালের দাম বাড়াচ্ছে। খাদ্যমন্ত্রী এ চক্রের কথা স্বীকার করলেও চালের বাজার সিন্ডিকেটমুক্ত করা যাচ্ছে না। চালের বাজার নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয় সাতটি মনিটরিং টিম গঠন করেছিল, সেই টিমও চালের বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি। বাজার নিয়ন্ত্রণে এ টিম কী কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। কারণ, এখন পর্যন্ত কারসাজির সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে পারেনি মনিটরিং টিম।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুই দিনের ব্যবধানে খুচরাবাজারে মানভেদে প্রতি কেজি চালে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। রোববার বাজারে মোটা চাল ইরি/স্বর্ণা ৪৪ থেকে ৪৮ টাকা, মাঝারিমানের চাল পাইজাম/লতা ৪৮ থেকে ৫৪ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৫৫ থেকে ৬৪ টাকা কেজি দরে বিক্রি হয়। এ নিয়ে চলতি বছরে চার দফা বাড়ল চালের দাম। কেন বাড়ছে চালের দাম?

মিলাররা বলছেন, ধানের দাম বেশি, এ কারণেই চালের দাম বাড়ছে। এছাড়া বন্যা ও সারা দেশে বৃষ্টিপাতের কারণে চাতালে ধান শুকানো যাচ্ছে না। ফলে চালের উৎপাদন কম। তাই দাম বাড়ছে। তবে পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, বোরো মৌসুমে উৎপাদিত বেশির ভাগ ধান মিলাররা আগেই কিনে নিয়েছেন। প্রান্তিক কৃষকের হাতে এখন ধান নেই।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কুষ্টিয়ার চালের বাজার নিয়ন্ত্রণকারী কতিপয় শীর্ষ মিলমালিকের সঙ্গে প্রশাসনের অতি সখ্য রয়েছে। ঢিলেঢালা মনিটরিং ব্যবস্থার কারণে অতি মুনাফালোভী মিলমালিকরা কারসাজি করে চালের দাম বাড়িয়ে দিচ্ছে। চালের দাম বৃদ্ধির কারণে গত ১৮ আগস্ট কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চালকল মালিকদের তলব করা হয়।

তখন চালকল মালিকরা জানান, কোনো কারসাজি নয়, বরং ধানের দাম বৃদ্ধির ফলে যৌক্তিক কারণেই চালের দাম সামান্য বেড়েছে। খাজানগর মোকামের বৃহৎ চালকল ‘দাদা রাইস এগ্রো ফুড’-এর মালিক অটো মেজর ও হাসকিং মিলমালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, ধানের বাড়তি দামের কারণে চালের দাম বেড়েছে।

বর্তমানে ধানের বাজার ঊর্ধ্বগতির ফলে চালের বাড়তি এ দরকে যৌক্তিক বলে তিনি দাবি করেন। দেশে চালের মজুত কত? সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বর পর্যন্ত চাহিদা মিটিয়ে ৫ দশমিক ৫৫ মিলিয়ন টন চাল উদ্বৃত্ত থাকবে। তাই দেশে খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই।

এ গবেষণায় দেখা গেছে, চালের উৎপাদন গত বছরের তুলনায় প্রায় ৩ দশমিক ৫৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। গত বোরো ও আমন মৌসুমের উদ্বৃত্ত উৎপাদন থেকে হিসাব করে, জুন পর্যন্ত দেশের অভ্যন্তরে ২০ দশমিক ৩১ মিলিয়ন টন চাল ছিল। আগামী নভেম্বর পর্যন্ত ১৬ দশমিক ৫০ কোটি মানুষের চাহিদা মিটানোর পরেও ৩৬-৭৮ দিনের চাল উদ্বৃত্ত থাকবে।

এছাড়া, নভেম্বরের মধ্যে দেশের ফুড বাস্কেটে নতুনভাবে আউশ ও আমনের উৎপাদন যুক্ত হবে। আর সরকারের গুদামে এখনো ১০ লাখ টন খাদ্যশস্য মজুত আছে। ফলে, দেশে আপাতত খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই।

এছাড়া বন্যায় আউশ, আমনের ক্ষতির কথা বলা হলেও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বন্যার এই ক্ষতি সামগ্রিক খাদ্য উৎপাদনে বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। আর প্রয়োজন হলে চাল আমদানি করা হবে। দাম বাড়াচ্ছে কারা? মহামারি করোনা ও বন্যার অজুহাতে এ চক্র সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছে। এই চক্রের একটি বড় অংশ সরকারের গুদামে চাল দেওয়ার চুক্তি করলেও ধানের দাম বেশি এ অজুহাতে চাল সরবরাহ করছে না। চলতি বছর সরকার সাড়ে ১৯ লাখ টন বোরো ধান-চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৬ লাখ ৫৯ হাজার ১৮৬ টন ধান ও চাল সংগ্রহ হয়েছে। আগামী ৩১ আগস্ট সংগ্রহ অভিযান শেষ হচ্ছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বারবার এ অশুভ চক্রের কথা বলেছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, একটা গ্রুপ রয়েছে যারা সুযোগ পেলেই চালের দাম বাড়িয়ে দেয়, কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে। তবে কেউ কারসাজি করে চালের বাজার অস্থিতিশীল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930