IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> টপ নিউজ >> মোবাইলফোনের পরিবর্তে কাঠের টুকরা দেয়া প্রতারক গ্রেফতার

মোবাইলফোনের পরিবর্তে কাঠের টুকরা দেয়া প্রতারক গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেসবুকে ভিন্ন নামে তথা ফেক আইডি চালাতেন আবুল কালাম (৪১)। সে আইডি দিয়েই জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের শিরোনামে Samsung core A-2 মডেলের মোবাইলফোন বিক্রির বিজ্ঞাপন দেন তিনি। তাও বাজার মূল্যের চেয়ে কম দামে। এতে আকৃষ্ট হয়ে জনৈক ক্রেতা ৮০টি মোবাইলফোন ক্রয়ের জন্য অনলাইনে অর্ডার করেন, দেন পেমেন্টও।

কিন্তু মোবাইলফোনের পরিবর্তে বক্সের ভেতর কাঠের টুকরা ঢুকিয়ে ওই ক্রেতাকে ডেলিভারি দেন প্রতারক আবুল কালাম। এভাবেই দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে অনলাইনে প্রতারণা করে আসছিলেন তিনি।

অনলাইনে মোবাইলফোন অর্ডার করে এমন প্রতারণার শিকার এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাজধানীর রূপনগর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক আবুল কালামকে গ্রেফতার করে পুলিশের এলিট ফোর্স র‌্যাব।

সোমবার (২৩ নভেম্বর) রাতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বিষয়টি বিবেচনায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ইলেকট্রনিকস পণ্য কেনাকাটায় অনলাইন শপিংয়ে মানুষের নির্ভরতা বেড়েছে। এই সুযোগে সাম্প্রতিককালে অনলাইনে অভিনব কৌশল ব্যবহার ও বিভিন্ন প্রতারণার মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির নব্য ডিজিটাল প্রতারক চক্র। সে রকমই একজন প্রতারক আবুল কালাম।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিন্ন নামে ফেসবুকে ফেক আইডি চালান তিনি। জনপ্রিয় প্রতিষ্ঠানের নামে Samsung core A-2 মডেলের মোবাইলফোন বাজার মূল্যের চেয়ে কমে বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেন।

পরবর্তীতে কোনো ক্রেতা কাঙ্ক্ষিত মডেলের মোবাইলফোন ক্রয়ে অনলাইনে অর্ডার দিলে তিনি পেমেন্ট নিয়ে মোবাইলের বক্সের ভেতর কাঠের টুকরা দিয়ে ডেলিভারি দেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এরকম অসাধু অনলাইনভিত্তিক ডিজিটাল প্রতারক চক্রের বিরুদ্ধে জোরালো নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাব-৪ এর সহকারী পরিচালক জিয়াউর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31