IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> হেফাজত নেতা রহিম উল্লাহ কাসেমীর ইন্তেকাল, জানাজায় মানুষের ঢল

হেফাজত নেতা রহিম উল্লাহ কাসেমীর ইন্তেকাল, জানাজায় মানুষের ঢল

ধূমকেতু নিউজ ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব আলেমে দ্বীন মুফতি রহিম উল্লাহ কাসেমী (৬৯) ইন্তেকাল করেছেন। বুধবার রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার বিকালে তার প্রতিষ্ঠিত ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের গুণকবাবুপুর মঈনুল ইসলাম মাদরাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষের ঢল নামে।

মুফতি রহিম উল্লাহ কাসেমী মৃত্যুর আগে ফেনী সদর উপজেলার লালপোল সুলতানিয়া মাদরাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ধলিয়া গুণকবাবুপুর দারুল উলুম মুইনুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত কমিটিতে তাকে যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়।

তার মৃত্যুতে হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীসহ মাওলানা ক্বারি মুহাম্মদ কাশেম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

বৃহস্পতিবার বিকালে তার প্রতিষ্ঠিত মাদরাসা ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের গুণকবাবুপুর মঈনুল ইসলাম মাদরাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষের ঢল নামে। জানাজা শেষে তাকে নিজ বাড়িতে দাফন করা হয়।

তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ছাত্র-শিক্ষক রেখে গেছেন। গত ৯ মার্চ মুফতি রহিম উল্লাহ কাসেমী হৃদরোগে আক্রান্ত হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31