IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> রাজশাহী-১ আসনে ফের আলোচনায় রাব্বানী

রাজশাহী-১ আসনে ফের আলোচনায় রাব্বানী

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী-১ ভিআইপি এই সংসদীয় আসনের রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় উঠে এসেছে গোলাম রাব্বানীর নাম। তবে আলোচনা ইতিবাচক নয় নেতিবাচক।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী ফের এমপি মনোনয়ন প্রত্যাশা করেছেন। তানোরের দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন (ইউপি) এবং গোদাগাড়ীর দুটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল সাংগঠনিক কোনো নেতাকর্মী তার সঙ্গে নাই, তাহলে তিনি ভোট করবেন কাদের নিয়ে? আওয়ামী লীগ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। দলের যে কেউ মনোনয়ন চাইতে পারে। কিন্তু মনোনয়ন প্রত্যাশী দাবি করে নির্বাচনী প্রচারণার নামে দলীয় এমপির বিরুদ্ধে প্রোপাগান্ডা করা কি একই বিষয়? বিতর্কের খাতিরে যদি ধরেই নেয় তিনি মনোনয়ন পাবেন, তাহলে তিনি কি ফারুক চৌধুরীকে বাইরে রেখেই নির্বাচনে বিজয়ী হবেন। যদি সেটা না হয় তাহলে তিনি এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে কেনো প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তার প্রধান কাজ হলো নৌকার পক্ষে জনমত গড়ে তোলা, তবে তিনি সেটা না করে দলীয় এমপির বিরুদ্ধে লাগাতার প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে গোলাম রাব্বানী দুবার প্রতিদ্বন্দ্বীতা করে দুবারই বিএনপির দুর্বল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। তাহলে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে এমপি নির্বাচনে বিজয়ী হবেন কি ভাবে, না কি তিনি জেগে জেগে খোয়াব দেখছেন। তার এসব দেখে অনেকে বলছে, ‘সুপারি গিলতে পারে না, নারিকেল গেলার সখ’। আবার অনেকে বলছে তিনি যদি সত্যিই এমপি নির্বাচন করতে চান তাহলে তৃণমূলে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের বর্ধিতসভা বা কর্মীসভা করে নেতাকর্মীদের সক্রিয় করার পাশপাশি আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে নৌকার পক্ষে জনমত গড়তে কাজ করুক। তিনি মমোনয়ন পেলে তো তৃণমূলের এসব নেতাকর্মীরাই ভোট করবেন।

সূত্র জানায়, রাজশাহী-১ আাসনে আওয়ামী লীগের রাজনীতিতে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর কোনো বিকল্প নাই, তেমন কোনো নেতৃত্ব গড়ে উঠার সেই সম্ভবনাও নাই। আগামি জাতীয় সংসদ নির্বাচনে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশস্ত ও পরীক্ষিত সৈনিক তৃণমূলের আস্থা এবং ভরসার প্রতিক এমপি ফারুক চৌধুরী আবারও আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন সেটা নিশ্চিত। অথচ কোনো ভাবেই দলীয় মনোনয়ন পাবেন না এটা নিশ্চিত হয়েও একশ্রেণীর বগী নেতা এমপি ফারুকের মনোনয়ন ঠেকানোর ঘোষণা দিয়ে মনোনয়ন প্রত্যাশী বলে মাঠে নেমে আওয়ামী লীগের অত্যন্ত সম্ভবনাময় গোছানো মাঠ নষ্ট করছে। এসব দেখে তৃণমূল এদের কুঁয়োর ব্যাঙ হয়ে সমুদ্র জয় বা সুপারি গিলতে পারে না নারিকেল গেলার সখ’ বলে অভিহিত করেছে।

সচেতন মহল জানান, কুঁয়োর ব্যাঙ যখন ডোবায় যায় তখন সে মনে করে মুঁই কি হনো-রে, আবার ডোবা ছেড়ে পুকুরে গেলে নিজেকে মনে করে রাজা, আবার পুকুর থেকে খাল-বিলে গেলে নিজেকে মনে করে জগত সেরা। কিন্ত এর পরেও যে নদী, সাগর বা মহাসাগর রয়েছে সেটা সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না। আর বিপত্তী সৃষ্টি হয় তখনি যখন কুঁয়োর ব্যাঙ খাল-বিলছেড়ে নদীতে যায়। কারণ কুঁয়োর ব্যাঙ সর্বোচ্চ থাল-বিলে যেতে পারে নদীতে যাওয়ার মতো সামর্থ নাই, কেনো না নদীতে স্রোত রয়েছে যেকোনো সময় টেনে নিয়ে যেতে পারে, রয়েছে হাঙ্গর-কুমিরসহ নানা প্রজাতির হিংস্র প্রাণী যাদের মোকাবেলা করে টিকে থাকার মতো কোনো সামর্থ্য নাই কুঁয়োর ব্যাঙের। অথচ এর পরেও তো রয়েছে সাগর ও মহাসাগর ইত্যাদি।

রাজশাহী জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগেী সংগঠনের দায়িত্বশীল কোনো নেতাকর্মী তাদের সঙ্গে না থাকলেও তারা এমপি মনোনয়ন প্রত্যাশী দাবি করায় তাদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে এসব আলোচনার সূত্রপাত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31