IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপতানোরে সাংবাদিক টিপুর মাতার মৃত্যুতে শোকচাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারাগোদাগাড়ীতে জ্বালানি তেলের অবৈধ মজুদ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালতবাগমারায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট: ১১ মামলায় জরিমানা ১৪,৯০০ টাকাবাগমারায় টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোবাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহতরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকনিয়ামতপুর ট্রাক্টরের ধাক্কায় উল্টে গেল আলুবোঝাই অটোভ্যান, আহত ২তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া অমুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি,সংসদে মন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব: ৩ মাসে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত পাঁচ শতাধিকবাগমারা থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন জিল্লুর রহমানচাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এনডিএফের পক্ষ থেকে হাম রোগীদের জন্য ২ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল হস্তান্তররাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্বআদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকেরপোরশায় সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
Home >> বিনোদন >> টপ নিউজ >> বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকের আর নেই

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকের আর নেই

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বরেণ্য অভিনেতা আলী যাকের আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

গত ৪ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়েছেন এই গুনি অভিনেতা। এ ছাড়া তিনি বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন।

উল্লেখ্য, ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী যাকের। গত ৬ নভেম্বর নিজ বাসায় ঘরোয়া আয়োজনে ৭৬তম জন্মদিন পালন করেন এই অভিনেতা।

১৯৬০ সালে সেন্ট গ্রেগরি থেকে ম্যাট্রিক পাস করে নটরডেমে ভর্তি হন আলী যাকের। সেখান থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। এরপর সমাজবিজ্ঞানে স্নাতক করেন। অনার্স পড়াকালেই ছাত্ররাজনীতিতে যোগ দিয়েছিলেন। ছাত্র ইউনিয়ন করতেন। অনার্স শেষ হওয়ার পর অর্থাৎ ১৯৬৭ সালে চলে যান করাচি। সেখানেই প্রথম অভিনয় করেন আলী যাকের। ১৯৬৯ সালে ঢাকায় ফিরেন তিনি।

১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন এই নাট্যব্যক্তিত্ব। পরবর্তী সময়ে ১৯৭৩ সাল থেকে কাজ করছেন নাগরিক নাট্যসম্প্রদায় নিয়ে। মঞ্চের পাশাপাশি টিভি নাটকেও সমাদৃত হন এই তারকা। স্ত্রী সারা যাকেরকে নিয়ে গড়ে তোলেন দেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা। সাম্প্রতিক সময়ে যার হাল ধরেছেন তারই পুত্র অভিনেতা ইরেশ যাকের।

শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার আলী যাকেরকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক এবং মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেছেন।
এসএ/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031