ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ”ভয়েসেস ফর চেঞ্জ-এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভার্নেন্স, সোস্যাল জাস্টিস এন্ড জেন্ডার ইকুয়ালিটি” প্রকল্পের আওতায় সরকারি সেবাপ্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় নগরীর একটি চাইনিজ রেস্তোরায় সমতা নারী কল্যাণ সংস্থা এবং লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) আয়োজন ও বাস্তবায়ন সহযোগিতায়, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক এবং জিএফএ নাগরিকতা এর কারিগরি সহযোগিতায় সরকারি সেবাপ্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়নের উপ-পরিচালক শফিকুল ইসলাম, লফস’র নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহনাজ পারভীন লাকি, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পরিচালক রবিউল ইসলাম, সুরভি মহিলা সমিতির সভাপতি মাকসুদা বেগম, খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার, খান ফাউন্ডেশন (দূর্গাপুর-চারঘাট) প্রকল্প কর্মকর্তা শিরিনা আকতার সহ, রাজশাহী বারের নারী আইনজীবি, কর্ম এলাকার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সরকারি সেবা প্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সংলাপ বিস্তারিত আলোচনা করেন এবং সংলাপের উদ্দেশ্য, লক্ষ্য ও প্রয়োজনীয় এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন খান ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।


