IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নিয়ামতপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে দেশব্যাপী স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় নওগাঁর নিয়ামতপুরেও চলছে এই কর্মবিরতি। গত ২৬ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন করছে নিয়ামতপুর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

গত বৃহসপতিবার থেকে এ কর্মবিরতি পালনকালে নিয়ামতপুর উপজেলার নারী ও শিশু টিকা নিতে পারেনি বলে জানা গেছে। এছাড়া স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরাও নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হয়েছেন। ‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে সারা দিন ব্যাপি বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নিয়ামতপুর উপজেলা শাখার স্বাস্থ্য সহকারীরা তাদের দাবি সম্বলিত ব্যানার, পেস্টুন নিয়ে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী রওসন জামিল, সহ-সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শওকত আকবর, কোষাধ্যক্ষ মিনহাজ প্রমুখ।

সভাপতি রওসন জামিল তার বক্তৃতায় বলেন, বর্তমানে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী সবাই ১৬তম গ্রেডে বেতন পেয়ে থাকেন। নিয়োগবিধি সংশোধন করে তাদের বেতন যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করতে হবে।

তিনি আরও বলেন, ‘১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চার দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। গত ২০ বছরেও এই দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’ দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

কর্মবিরতিতে নিয়ামতপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক ২জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৪জন এবং স্বাস্থ্য সহকারীসহ ২৬ জন স্বাস্থ্যকর্মী অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31