IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> জুন মাসে প্রবাসী আয়ে রেকর্ড

জুন মাসে প্রবাসী আয়ে রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদুল আজহাকে সামনে রেখে গত জুন মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২১৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে যা গত ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়।

গত বছরের একই মাসে প্রবাসী আয় এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ রেমিট্যান্স এসেছিল। রোববার (২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

অর্থনীতিবিদরা বলেছেন, ২০২০ সালে করোনার বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এ কারণে সব ধরনের পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় হুন্ডিও বন্ধ ছিল। ফলে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদুল আজহার সময় প্রবাসীরা তাদের পরিবারের কাছে বেশি পরিমাণে অর্থ পাঠিয়েছেন। এ কারণে জুনে প্রবাসী আয় বেশি এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ। দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে প্রথম দুই মাসে রেমিট্যান্স ছিল ২০০ কোটি ডলারের ওপরে। অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার এবং আগস্টে ছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এরপরে টানা পাঁচ মাস ২০০ কোটির ঘর ছুঁতে পারেনি রেমিট্যান্স।

সেপ্টেম্বরে আসে ১৫৪ কোটি ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার এসেছে। এরপর মার্চে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও এপ্রিল ও মে-তে আবারও হোঁচট খায়। সর্ব শেষ মাস জুনে কোরবানির ঈদের মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

২০২২-২৩ অর্থবছরে প্রবাসীরা সরকারি ৫টি ব্যাংকের মাধ্যমে ৩৩৯ কোটি ৯২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বিশেষায়িত একটি ব্যাংকে এসেছে ৫২ কোটি ২২ লাখ ডলার। বেসরকারি ৪০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৬১ কোটি ২০ লাখ ডলার। বিদেশি ৬ ব্যাংকে প্রবাসীরা ৭ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৬১ কোটি ১০ লাখ ডলার। (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৩৪ হাজার ৪৭৫ কোটি টাকার বেশি)। এই অংক আগের অর্থবছরের চেয়ে ৫৭ কোটি ৯০ লাখ ডলার বেশি।

২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আসে ২ হাজার ৪৭৭ কোটি ৭০ লাখ ডলার। ২০১৯-২০ অর্থবছরে এসেছিল ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলার এবং ২০১৮-১৯ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031