IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে সবজির বাজারে স্বস্তি, চড়া চালের দাম

নন্দীগ্রামে সবজির বাজারে স্বস্তি, চড়া চালের দাম

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : শীতকালীন সবজি বাজারে আসায় দীর্ঘদিন পর বগুড়ার নন্দীগ্রামে কমতে শুরু করেছে সবজির দাম। এছাড়া বাজারে সবজির সরবরাহও বেড়েছে। তবে সবজির বাজারের এই স্বস্তি হারিয়ে যাচ্ছে চালের বাজারে গিয়ে। আমন ধানের মৌসুম শুরু থেকে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে চাল।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নন্দীগ্রামে প্রায় সবধরনের শীতকালীন সবজির দাম অর্ধেকেরও কম দামে নেমে এসেছে। এর ফলে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। বর্তমানে বেগুন ৩০ টাকা, শিম ৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৩০ টাকা, ফুলকপি ৩০ টাকা, পাতাকপি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, মূলা ১০ টাকা ও আলু আগের মতোই ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির মতো মাছের বাজারও রয়েছে কিছুটা স্বস্তি। বাজারে (আকারভেদে) প্রতিকেজি শিং মাছ ২০০ থেকে ৫০০ টাকা, রুই মাছ ১৫০ থেকে ২৫০ টাকা, মৃগেল ১৫০ থেকে ২৫০ টাকা, পাঙ্গাস ১০০ থেকে ১৬০ টাকা, কাতলা ১৮০ থেকে ২৮০ টাকা, তেলাপিয়া ১০০ থেকে ১৫০ টাকা, সিলভার কার্প ১০০ থেকে ১৮০ টাকা, মলা মাছ ৩০০ টাকা, দেশি টেংরা ৩০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা সবজি ও মাছের বাজারে খুশি হলেও স্বস্তি মিলছেনা চালের বাজারে গিয়ে। বাজারে প্রতিকেজি মিনিকেট চাল ৫৮ টাকা, কাটারিভোগ চাল ৫৫ টাকা ও ৪৯ চাল ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কুন্দারহাটে বাজার করতে আসা আব্দুল মতিন জানান, সবজির দাম কমায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। কয়েক দিনের ব্যবধানে শাক-সবজির দাম অর্ধেকে নেমেছে। এতে করে আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষজনের জন্য বেশ উপকার হয়েছে।

ক্রেতা বাসুদেব সরকার বলেন, তরিতরকারি ও মাছের বাজারে ভালই লাগলো। চাল ও তেল কিনতেই সব শেষ। খেটে খাওয়া মানুষদের জন্য সব কিছুর কম দাম হলেই ভালো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31