IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

রাণীনগরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী মাসুদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (২৬ আগস্ট) সকালে ওসির কার্যালয়ে উপজেলার তিনটি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় করেন তিনি। উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সঠিক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সার্বিক সহযোগিতার আহ্বান জানান মেহেদী মাসুদ।

তিনি বলেন, সাংবাদিকরা হলেন তথ্যের ভান্ডার। আমাদের কাছে কোন সংবাদ আসার আগেই আপনাদের নিকট পৌছে যায়। তাই যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগে জানতে পারার সাথে সাথে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে এবং সার্বিক সহযোগিতা করতে অনুরোধ করেন।

তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকরা একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা, গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার কোন বিকল্প নেই।

মতবিনিময় সভায় রাণীনগর প্রেসক্লাবের সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সহ সভাপতি কাজী আনিছুর রহমান, সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম, সম্পাদক আব্দুর রউফ রিপনসহ উপজেলার তিনটি প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদকে প্রত্যাহার করে নওগাঁ ওআর হেডকোয়ার্টারে বদলি করা হয়। এরপর রোববার থেকে থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদকে ওসি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31