IMG-LOGO

বুধবার, ১৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বৃষ্টির অভাবে খরায় পুড়ছে আমনের খেত, দুশ্চিন্তায় কৃষকতারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসকগোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণমোহনপুর কেশরহাট পৌর মাস্টার প্ল্যান প্রণয়ন পরামর্শকরণ সভাপুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৫০০ গাছের চারা রোপণচাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যুতানোরে নারী এনজিও কর্মীর ঘরে আটক কর্মকর্তা আশরাফুলের প্রতিবাদ দিয়ে রক্ষার চেষ্টানিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫ফুলবাড়ীতে বাসের চাপায় ১০ বছরের শিশু নিহত‘এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে’পুঠিয়ার অবৈধভাবে সার মজুদ করার ব্যবসায়ীর অর্থদণ্ডরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার’ফুলবাড়ী ২৯ বিজিবি‘র কর্তৃক প্রশিক্ষণ শেষে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জাম
Home >> মতামত >> কে কিসে আটকায়?

কে কিসে আটকায়?

আব্দুন্নুর আল হাসান : গ্রাম্য এক সালিসে দেখেছি, একজন সম্মানিত ধন-সম্পদওলা ব্যক্তিকে বিচারকেরা যখন প্রশ্ন করলো, আগেও একবার ধরা পড়েছেন এই গলিতে বসেই হাজার হাজার মানুষের সামনে সালিশ হয়েছে, গ্রামের মানুষের কাছে আপনার সম্মান নষ্ট হয়েছে-আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা আপনার জন্য অপমানিত হয়েছে, তারপরও আমাদের দ্বিতীয় বার সালিশ বসাতে হবে ভাবিনি!

আচ্ছা বলুন তো ঐ যে কাজের মহিলা-দেখুন! ওর দিকে তাকান, দেখতে আপনার স্ত্রীর চেয়ে ১০০ গুনের এক ভাগও চেহেরা শারীরিক গঠন কিছুই নাই, আপনার স্ত্রী এখনও সুন্দরী লাবণ্যময়ী, আপনার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত, নাতি-নাতনিরা প্রাপ্ত বয়স্ক কিন্তু আপনি বাড়ির কাজের মহিলার সাথে এই অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হোন কেনো? মাঝবয়সী সেই ‘পুরুষ’ কোনো উত্তর দিতে পারেননি।

নারী-পুরুষের সম্পর্ক কখন কিভাবে হয়? কখন কার কাকে ভালো লাগে? কি দেখে কেনো-ই-বা বিবাহ বন্ধনে আটকে যায় বলা মুশকিল। তেমনি বছরের পর বছর সংসার করার পর হঠাৎ বিবাহ বিচ্ছেদও হয়।

বিবাহ বিচ্ছেদ একটা স্বাভাবিক বিষয় হিসেবে নেওয়ায় যুক্তিযুক্ত। পুরুষ বা নারী যে কারো দোষে:- মতের অমিলে অনুভূতিতে আঘাত লাগলে, ব্যক্তিত্বের সংঘাতে বা যে কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হতে পারে। শুধুমাত্র নারীর দোষে বিবাহ বিচ্ছেদ হয় এটা যারা বুঝাতে গিয়ে নারী কিসে আটকায়? প্রশ্ন করছে, তাদের মনে করিয়ে দেয়া দরকার বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তার প্রথম স্ত্রী গুলতেকিন খানকে রেখে মেহের আফরোজ শাওনে আটকিয়ে গিয়েছিলেন!

প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে শাওনকে বিয়ে করেছিলেন।
সাম্প্রতিক গুলতেকিন খানও কবি আফতাব আহমদকে বিয়ে করেছেন।
নায়ক আলমগীরও তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে রুনা লায়লাকে বিয়ে করেছেন।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলা তার দ্বিতীয় স্ত্রী উইনি ম্যান্ডেলাকে ডিভোর্স দেয়ার আগেই আমিনা কাচালিয়ার প্রেমে পড়েছিলেন এবং বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন, আমিনা কাচালিয়া তার আত্মজীবনী “ভ্যান হোপ অ্যান্ড হিস্ট্রি রাইম” বইয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ারের বিবাহ বিচ্ছেদ হয়েছে। জাস্টিন ট্রুডোর সাথে যখন প্রথম দেখা হয় তখন তিনি সোফিকে বলেছিলেন “আমি তোমার জন্য ৩১ বছর অপেক্ষায় ছিলাম” বিশ্বের ক্ষমতাধর একটি দেশের প্রধানমন্ত্রী, দেখতে সুদর্শন- স্মার্ট, এটা নিশ্চিত অর্থ সম্পদের অভাব নাই, তারপরও তার সংসার টিকলো না কেন?

বিল গেটস ও মেলিন্ডা গেটসের ২৭ বছরের সংসার টিকলো না কেন? এই ২৭ বছরের মধ্যে সংসার করতে গিয়ে মনোমালিন্য মতপার্থক্য অবশ্যই হয়েছে কিন্তু ২৭ বছর পর কেন মনে হলো আর একসাথে থাকা সম্ভব নয়? অভাব টা আসলে কিসের?

হালের তাহসান ও মিথিলার রোমাঞ্চকর রোমান্টিক আনন্দময় সংসারজীবন ছিল-টিকেনি, হৃদয় খান ও সুজানার চমৎকার প্রেমের গল্প তাদের মুখে বার বার শুনা গেছে কিন্তু বিয়ের পর বছরও গেলো না, ডিভোর্স হলো কেনো?

আমার মনে হয় প্রত্যেক মানুষের মধ্যে একটা স্বতন্ত্র গন্ডির মধ্যে ‘ভালো লাগা-মন্দ লাগা’ অনুভূতির চাদরে আটকানো ‘পাহাড়’ আছে সেই পাহাড়ে যখন আঘাত লাগে বা সেই পাহাড়ে প্রেমের পরশে আঁচড় লাগে তখন মানুষ ‘স্বৈরতন্ত্র’ অনুভূতিতে আটকে যায় এবং পৃথিবীর যাবতীয় সত্য-মিথ্যা, উচিত-অনুচিত, অর্থ-সম্পদ-ক্ষমতা-খ্যাতি-বিলাসিতা, সুখ-দুঃখ, সম্মান-অসম্মান সবকিছুকে শূন্যের কোঠায় পাঠিয়ে নিজের ইচ্ছে- সিদ্ধান্তে উপনীত হয় এবং অনড় থাকে।

সংসার বা স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাস-সম্মান-শ্রদ্ধা ভালোবাসায় স্বচ্ছ সুন্দর অনুভূতির বন্ধনে আবদ্ধ ; সুখ দুঃখ আনন্দে মতের মিল-অমিলের সমঝোতার ভিত্তিতে একে ওপরের দোষ ত্রুটি মেনে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেয়ার নাম সংসার। সেই সংসারের বিচ্ছেদে একজনকে দোষের দন্ড না দিয়ে বাস্তবতা মেনে নিয়ে আমরা বলতেই পারি, বিবাহ বিচ্ছেদ একটা স্বাভাবিক প্রক্রিয়া; কাউকে কারো পছন্দ না হলে-একসাথে থাকা সম্ভব না হলে-আলাদা হতেই পারে এবং পছন্দসই জীবনসঙ্গী বেছে নিতে পারে। সম্পর্কের টানাপোড়েনে বা বিচ্ছেদে পুরুষ-নারী যে কেউ দায়ী হতে পারে। ভালোবাসার বন্ধনে পৃথিবীময় প্রেমের সৌরভ ছড়িয়ে পড়ুক-সানন্দে জীবনসংসার সুন্দর মুহূর্তে আটকে যাক।

লেখক : আব্দুন্নুর আল হাসান, নওগাঁ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031