IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> লিড নিউজ >> শিক্ষা >> পাঁচ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

ইবিতে ছাত্রী নির্যাতন

পাঁচ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনা হলে নবীন ছাত্রী ফুলপরীকে নির্যাতনের ঘটনায় জড়িত পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) ২৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিকেল ৪টায় ভিসির বাসভবনে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জড়িত পাঁচ ছাত্রীকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে আচারণবিধির দ্বিতীয় অধ্যায়ের ৮ ধারা অনুযায়ী জড়িতদের এক বছরের জন্য বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। পরে গত ২৬ জুলাই এই শাস্তি ‘যথোপযুক্ত নয়’ উল্লেখ করে পুনরায় শাস্তি নির্ধারণে ভিসিকে নির্দেশ দেন হাইকোর্ট। আগামী ২৩ আগস্ট আদালতে এসংক্রান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার জরুরি সিন্ডিকেট সভা ডাকে কর্তৃপক্ষ। ভিসির নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় জড়িতদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফুলপরীকে নির্যাতনের ঘটনায় রিটকারী আইনজীবী গাজী মো. মহসিন বলেন, বিশ্ববিদ্যালয়ে যে আইন রয়েছে তাতে সর্বোচ্চ শাস্তি স্থায়ী বহিষ্কারের বিধান রয়েছে। বিচারপতি কোড অব কন্ডাক্টের বিধি প্রথম ভাগের ৪, ৫, ৭ এবং দ্বিতীয় ভাগের ৮ অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দফায় শেখ হাসিনা হলের গণরুমে এক নবীন ছাত্রীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে। ভুক্তভোগী ফুলপরী খাতুন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে তার অনুসারীরা তাকে নির্যাতন করেন বলে জানায় ভুক্তভোগী।

ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৫ই ফেব্রুয়ারি পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ ও শাখা ছাত্রলীগ। এছাড়া বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট হলে হাইকোর্টের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন। এ ঘটনায় গত ৪ মার্চ হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয় ছাত্র-শৃঙখলা কমিটির সভায় অন্তরাসহ পাঁচ ছাত্রীকে শিক্ষা কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। এছাড়াও তাদের সকলকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এরপর গত ১২ই জুন অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকে বিশ্ববিদ্যালয় ছাত্র-শৃঙ্খলা কমিটি। একইদিনে ভুক্তভোগী ফুলপরী খাতুনকেও ডাকা হয়। এসব বিবেচনা শেষে গত ১৫ জুলাই ছাত্র-শৃঙখলা কমিটির চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত পাঁচজনকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728