IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে আইন-শৃংখলা রক্ষায় অপরাধ দমন সভা

নিয়ামতপুরে আইন-শৃংখলা রক্ষায় অপরাধ দমন সভা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সীমান্তবর্তী থানা সমূহের সমন্বয়ে আইন-শৃংখলা রক্ষার্থে অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা সাড়ে ৪টায় নিয়ামতপুর-গোমস্তাপুর থানার সীমান্তবর্তী এলাকা আড্ডা বাজারে রাজশাহী রেঞ্জ ডিআইজির সার্বিক নির্দেশনায় এবং নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জনাব জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান।

এসময় উপস্থিত ছিলেন, পোরশা থানার অফিসার ইন চার্জ শফিউল আজম খান, গোমস্তাপুর থানার অফিসার ইন চার্জ দিলিপ কুমার দাস, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, গোমস্তাপুর উপজেলা পারবর্তীপুর ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ।

সভায় বক্তারা বলেন, গরু চুরি, রাস্তায় গাছ ফেলে ডাকাতি, মাদক, জঙ্গি, সন্ত্রাসী কর্মকাণ্ড, বাল্যবিয়ে, ইভটিজিং, পারিবারিক কলহ, যুব সমাজের অ্যান্ড্রয়েড মোবাইলে আসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে প্রতিরোধ করতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয়। এই সমন্বয় সভার মাধ্যমে অত্র সীমান্তবর্তী এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে ইতিবাচক সাড়া আসবে বলে আশা করা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31