IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যু
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে একমাসে ১৯ নারী ও শিশু নির্যাতিত

রাজশাহীতে একমাসে ১৯ নারী ও শিশু নির্যাতিত

নারী ও শিশু নির্যাতন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আগস্ট মাসে ১৯ নারী ও শিশু নির্যাতিতের ঘটনা ঘটেছে। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে।

লফসের তথ্য অনুযায়ী আগস্ট মাসে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের ঘটনারচিত্র :

নগরীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র কে বলাৎকারের অভিযোগ, পুঠিয়ায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ধর্ষণের অভিযোগ উঠছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে, বাঘা উপজেলার দক্ষিণ মিল্লিকা গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) কে অপহরণের অভিযোগ, পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে অপহরণকৃত (১৪) বছরের এক কিশোরীকে উদ্ধার করে বাগমারা থানায় অভিযোগ করে।

এদিকে, মোহনপুরে হাড়িফলা গ্রামের এক নারী (৪১) কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, পুঠিয়া উপজেলায় জাহানারা বেওয়া (৭০) সহ তার প্রতিবন্ধী দুই মেয়েকে নির্যাতন, মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় তাসকিয়া ও মাজেদা নামে দুই নারী আহত, বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের মেয়ে ঋতু কর্মকার নিপা (২৩) এর আত্মহত্যা করে।

অপরদিকে, তানোরে সুন্নতে খাতনার কথা না বলায় স্ত্রী নিপা খাতুন (২৬) ও তার পুত্র নূর মোহাম্মদ (৭) কে ছুরি দিয়ে জবাই করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, বাঘা উপজেলায় জমিজমা সংক্রান্ত সংঘর্ষে আফরোজা বেগম (৬০), ফাতেমা বেগম, পারুল বেগম (৩০), আঁখি খাতুন (২৫) নামে ৪ নারী আহত, বাঘা উপজেলার পলাশী ফতেপুর গ্রামে শ^শুর বাড়ির লোক দ্বারা নির্যাতনের শিকার এক গৃহবধূ।

লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031