IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘পানি কমতে শুরু করেছে, অচিরেই মানুষ বাড়িঘরে যেতে পারবেন’

‘পানি কমতে শুরু করেছে, অচিরেই মানুষ বাড়িঘরে যেতে পারবেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক বলেছেন, সরেজমিন আমি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছি। আমি বন্যা পরিস্থিতি দেখেছি। পানি কমতে শুরু করেছে। অচিরেই মানু্ষ বাড়িঘরে যেতে পারবেন আশা করছি। খালবিল দখলের ঘটনা নিয়ে আমি কথা বলেছি। যারা দখল করেছেন তারা নিজেরাই তা অপসারণ করলে আমরা খুশি হব।

শুক্রবার সন্ধ্যায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে এসে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ পর্যবেক্ষণ কার্যালয়ে (অস্থায়ী) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে লক্ষ্মীপুর জেলায় সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাজেদুল হক রেজা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনাসহ বন্যার সার্বিক পরিস্থিতি ত্রাণ উপদেষ্টার সামনে আলোকপাত করেন।

ত্রাণ উপদেষ্টা আরও বলেন, ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সঙ্গে আমি কথা বলেছি। এখানে সুশৃঙ্খল ও সুবিন্যস্তভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে দেখে আমি সন্তুষ্ট। আশা করছি খুব দ্রুত আমরা এ বিপর্যয় কাটিয়ে উঠব। এরপর পুনর্বাসন কর্মসূচি শুরু হবে। সেটাও যেন সুন্দরভাবে হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31