IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> বিশেষ নিউজ >> রাজনীতি >> আগামী নির্বাচনকে ঘিরে এখনই মাঠে মনোনয়ন প্রত্যাশীরা

নওগাঁ-৬, আত্রাই-রাণীনগর আসন

আগামী নির্বাচনকে ঘিরে এখনই মাঠে মনোনয়ন প্রত্যাশীরা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠে নেমেছেন নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের মনোনয়ন প্রত্যাশীরা। ইতি মধ্যেই তারা গ্রামে গ্রামে এবং হাটে-বাজারে গিয়ে সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় এবং মোটরসাইকেল শোডাউন করে সরকারের উন্নয়ন তুলে ধরে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে জনমত গড়ে তুলছেন। এছাড়া অন্য দলের মনোনয়ন প্রত্যাশীরাও মাঠ গোছানোর কাজে ব্যস্ত হয়ে পরেছেন। ফলে মনোনয়ন প্রত্যাশীদের পদচারনায় এখন থেকেই এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। তবে বিএনপি তাকিয়ে আছেন দলীয় সিদ্ধান্তের দিকে।

জানা গেছে, ১৯৯১ সাল থেকে ২০০৬সাল পর্যন্ত নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসন ছিল বিএনপির দখলে। একটানা দীর্ঘ ১৫ বছর এই আসনে বিএনপির এমপি ছিলেন, তৎকালীন সময়ের চারদলীয় জোটের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর। এর পর বিএনপি সরকারের শেষ মূহূর্তে ২০০৬ সালের ডিসেম্বর মাসে আলমগীর কবীর দল ত্যাগ করেন এবং পরবর্তিতে এলডিপিতে যোগদান করেন। পরে ২০০৮ সালে নির্বাচনে তৎকালীন ঢাকা মহাগর শ্রমীকলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল আলম আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে এই আসনে নির্বাচন করেন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন বুলুকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। সেই থেকে দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের দখলে রয়েছে এই আসনটি।

এরই মধ্যে ২০১৮সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলমগীর কবীর আবারও বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেয়। সে সময় আলমগীর কবীরকে পরাজিত করে ইসরাফিল আলম আবারও এমপি নির্বাচিত হন। ২০২০সালের ২৭ জুলাই এমপি ইসরাফিল আলম মারা গেলে ওই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে আনোয়ার হোসেন হেলালকে মনোনয়ন দেয়া হয়। নির্বাচনে বিএনপি থেকে শেখ রেজাউল ইসলাম রেজু, ন্যাশনাল পিপলস্ পাটি থেকে ইন্তেখাব আলম রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শাহজাহান আলী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল। তবে বিএনপির নেতাকর্মীরা বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে আবারও আসনটি ফিরে পাবেন এমন প্রত্যাশা দলটির। কিন্তু সরকার দলের নেতাকর্মীরা বলছেন, বিরাজমান শান্তি ও সরকারের ধারাবাহিক উন্নয়নকে ধরে রাখতে জনগণ আবারো আওয়ামীলীগকেই নির্বাচিত করবেন।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো প্রায় ৮মাস বাঁকী থাকলেও এখনই মনোনয়ন প্রত্যাশীরা জনমত সৃষ্টিতে মাঠে নেমেছেন সরকার দলের বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। ইতি মধ্যে মাঠ চুষে বেড়াচ্ছেন তারা।

সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি আনোয়ার হোসেন হেলাল,রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা নওশের আলী, সাবেক এমপি মরহুম ইসরাফিল আলমের স্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুলতানা পারভিন বিউটি, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা ওহিদুর রহমানের ছেলে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও অতিরিক্ত সচিব (অব:) ড. ইউনুস আলী প্রামানিক। অধ‍্যক্ষ জিএম মাসুদ জুয়েল। এছাড়া আরও বেশ কয়েকজন নেতাকর্মী মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে।

এদিকে বিএনপির নেতা-কর্মীরা তাকিয়ে আছেন দলীয় সিদ্ধান্তের দিকে। দলীয় সিদ্ধান্ত ক্রমে যদি তারা নির্বাচনে অংশ নেয় এই ক্ষেত্রে এই আসনে বিএনপি থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ন আহবায়ক এছাহক আলীসহ আরও কয়েকজন মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে।

এছাড়া রাণীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু হাসান,ন্যাশনাল পিপলস্ পাটির যুগ্ম মহাসচিব ইন্তেখাব আলম রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকে মোস্তফা ইবনে আব্বাসের নাম শোনা যাচ্ছে।

সরকার দলীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল বলেন, জন্মলগ্ন থেকেই আমাদের পরিবার আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত। শুধু দলকে আঁকরে ধরে রাখায় আমার ছোট ভাই রাণীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। গত উপ-নির্বাচনে দল থেকে মনোনয়ন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছি। এমপি নির্বাচিত হবার পর থেকে এলাকার সার্বিক উন্নয়নকে বেগবান করেছি এবং এলাকার সন্ত্রাস, দখলবাজী, চাঁদাবাজী বন্ধ করে শান্তি ফিরে এনেছি। আসা করছি আগামী নির্বাচনে তৃনমূলের মতামতের ভিত্তিতে দল আবারও আমাকে মনোনয়ন দিবে। মনোনয়ন পেলে বিরাজমান শান্তি ও সরকারের ধারাবাহিক উন্নয়নকে ধরে রাখতে জনগন আবারো স্বতস্ফুর্তভাবে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

মুক্তিযোদ্ধা নওশের আলী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে এবং পরবর্তিতে দেশকে পূর্ণ গঠনে নানানভাবে কাজ করেছি। এর আগে বেশ কয়েকবার মনোনয়ন চেয়েছিলাম। সেই থেকেই এলাকার মানুষের সাথে মিশে আছি এবং জনগণের কাছ থেকে ব্যপক সারা পাচ্ছি। প্রধানমন্ত্রী যেহেতু দলের একজন ভাল কর্মী, সৎ মানুষকে মনোনয়ন দেবেন সেহেতু আসা করছি এবার মনোনয়ন পাবো।

সুলতানা পারভিন বিউটি বলেন, আমার স্বামী প্রয়াত ইসরাফিল আলম এমপির সঙ্গে শুরু থেকেই তার রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত ছিলাম এবং এখনো আছি। আমার সাংগঠনিক তৎপরতার স্বীকৃতি স্বরুপ আমাকে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নির্বাচিত করেছেন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষে মহিলা বিষয়ক উপ-কমিটিতে সদস্য ছিলাম। আমার স্বামী ইসরাফিল আলমের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশের ভিশন সফল করার জন্য সর্বদা কাজ করে যাচ্ছি।মনোনয়ন পেলে এলাকার লোকজন সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবেন বলে আসা করছি।

এ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, যোগ্যতা ও তৃনমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দিলে শতভাগ আসাবাদী আমিই মনোনয়ন পাবো ইনশাল্লাহ। মনোনয়ন দিলে সংসদীয় এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

ড. ইউনুস আলী প্রামানিক বলেন, উন্নত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে প্রধানমন্ত্রী শিক্ষিত, সৎ ও ভাল মানুষকে মনোনয়ন দিবেন।

তিনি বলেন, ছাত্র জীবনে বাকৃবি শাহাজালাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলাম। চাকুরি জীবনে কৃষি মন্ত্রনালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রাইভেটাইজেশন কমিশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের আওতাধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের প্রথম এমডি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছি এবং সরকারের উন্নয়ন তুলে ধরে নিয়মিত গনসংযোগ করে যাচ্ছি। আসা করছি সবকিছু বিবেচনা করে দল আমাকেই মনোনয়ন দেবে।

জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আবু হাসান বলেন, ছাত্র জীবন থেকেই আমি জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। একসময় জাতীয় ছাত্রসমাজের সেক্রেটারী-সভাপতি এবং উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ছিলাম। বর্তমানে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। রাজনৈতিক জীবন বিবেচনা করেই দল আমাকে মনোনয়ন দেবে বলে আসা করছি।

বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু বলেন, জনগণকে সাথে নিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় যা যা করার আমরা আগে সেটায় করবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেদিকেই চলছে। ২০০৮ সালে আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম। সে সময় ষড়যন্ত্র করে নির্বাচনে হেরে দেয়া হয়েছে। কোন নির্বাচনে শতভাগ ভোট পরেনা। অথচ ওই নির্বাচনে একটি কেন্দ্রে ১০৩% ভোট পরেছে। ওই ফলাফল নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলনও করেছিলাম। এই আসনে বিএনপির জনপ্রিয়তা আগেও ছিল এখনো আছে। আগামী দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে দল যদি অংশ নেয় আর নির্বাচন সুষ্ঠু হয় তাহলে আবারও আমরাই বিপুল ভোটে জয়লাভ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930