IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> প্রবাস >> লিড নিউজ >> বিশ্বে করোনায় মৃত্যু ১৪ লাখ ৮৬ হাজার

বিশ্বে করোনায় মৃত্যু ১৪ লাখ ৮৬ হাজার

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী করোনার তাণ্ডব বেড়েই চলছে। গত একদিনেও প্রায় ১২ হাজার মানুষের প্রাণ নিয়েছে ভাইরাসটি। ফলে মৃতের সংখ্যা ১৪ লাখ ৮৬ হাজারে ঠেকেছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও পৌনে ৬ লাখ মানুষের। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ কোটি ৪১ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে। তবে অনেকটা পিছিয়ে সুস্থতার হার।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ১৬৫ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৪১ লাখ ৭৯ হাজার ৭২৬ জনে। নতুন করে ১১ হাজার ৮৯১ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৮৫ হাজার ৭৮২ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৫৫ হাজার ৭ জন রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪১ লাখ ৮ হাজার ৪৯০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৯৭৬ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪ লাখ ৯৯ হাজার ৭১০ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৮ হাজার ১৫৯ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬৩ লাখ ৮৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৮৬২ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৩ লাখ ২২ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪০ হাজার ৪৬৪ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২২ লাখ ৩০ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৩ হাজার ৫০৬ জনের।

ছয়ে থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৭৩ হাজার অতিক্রম করেছে। প্রাণহানি ঘটেছে ৪৫ হাজার ৫১১ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এমতাবস্থায় নতুন করে চার সপ্তাহের লকডাউন চলছে সেখানে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৬ লাখ ৪৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৯ হাজার ৫১ জনের।

একইপথে ইউরোপের আরেক দেশ ইতালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেয়ায় গত ৬ নভেম্বর থেকে সেখানে লকডাউন জারি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখ ২১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫৬ হাজার ৩৬১ জনের। সুস্থতা লাভ করেছেন এক-তৃতীয়াংশ রোগী।

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১১ লাখ ১৩ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫ হাজার ৯৪০ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৬৭৫ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930