IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রী
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় ছোট বোনকে নির্যাতনের দায়ে বড় ভাই গ্রেপ্তার

পত্নীতলায় ছোট বোনকে নির্যাতনের দায়ে বড় ভাই গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর পত্নীতলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে হোমিও চিকিৎসক বড় ভাই সামসুজ্জোহা (৫০) এর নেতৃত্বে জনসম্মুখে তার ছোট ছোট বোন তহুরা বাবু ইতি (৪২) কে অমানুষিক বর্বরোচিতভাবে নির্যাতন করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করার ঘটনায় অবশেষে সামসুজ্জোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার উধ্বর্তন পুলিশ কর্মকর্তা নির্দেশে মঙ্গলবার রাতে থানায় মামলা রেকর্ড এবং বড় ভাই সামসুজ্জোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনায় হোমিও চিকিৎসক সামসুজ্জোহা, তার স্ত্রী, মেয়েসহ ৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় অন্য আসামীদের গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ।

গত সোমবার রক্তাক্ত অবস্থায় কান্নাকাটির ঘটনাটি ফেইসবুকে ভাইরাল হয়ে গেছে। এ ঘটনায় থানায় কয়েকবার অভিযোগ দিতে গেলেও এলাকার প্রভাবশালী হোমিও চিকিৎসক সামসুজ্জোহার সাথে যোগসাজশে থানা ও পত্নীতলা সার্কেল পুলিশ তা না নিয়ে তালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন আহত তহুরা বাবু ইতি।

তহুরা বাবু ইতি আরো বলেন, থানায় ও পতœীতলা সার্কেল পুলিশের সহযোগিতা না পেয়ে পুলিশ সুপার কার্যালয়ে যোগাযোগ করা হয়। এরপর পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি গ্রহণ করে থানা পুলিশ। সামসুজ্জোহা এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তিনি ও তার স্বামীর পরিবার এলাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ছোট বোনকে প্রকাশ্যে দিবালোকে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত শতশত মানুষ চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং নির্যাতনকারী বড় ভাইয়ের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন স্থানীয়রা। আহত বোন বর্তমানে পতœীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ইতির শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এছাড়া তাঁর মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

এই উপজেলা নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জোহা হোমিও হলের সামনে রোববার বিকেলে শতশত মানুষের সামনে এই ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত হোমিও চিকিৎসক সামসুজ্জোহা উপজেলার নজিপুর পৌরসভার ছোট চাঁদপুর মহল্লার মৃত তাছির উদ্দিনের ছেলে। আহত ছোট বোন তহুরা বাবু ইতির বড় ভাই সামসুজ্জোহা।

প্রত্যক্ষদর্শী ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, চাঁদপুর মহল্লায় নিজ বাড়িতে জোহা হোমিও হল নামে তাঁর একটি হোমিও চেম্বার রয়েছে। ছোট বোন তহুরা বাবু ইতির সঙ্গে বেশ কিছু দিন ধরেই পৈত্তিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে ভাই-বোনদের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার বিকেল ৩টার দিকে ছোট বোন ইতি বড় ভাই সামসুজ্জোহার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাঁর সম্পত্তি বুঝে দেওয়ার জন্য বললে উভয়ে বাগবিতন্ডায় শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই সামসুজ্জোহার নেতৃত্বে তার স্ত্রী, মেয়েসহ ৬জন ইতিকে ধারালো লাঠিসোডা ও অস্ত্র দিয়ে বেধড়ক পিটাতে থাকেন। এতে ইতির মাথা ফেটে গেলে সারা শরীর রক্তাক্ত হয়ে পড়ে। এবং সে এক সময় মাটিতে লুটিয়ে পড়ে। এ ঘটনা এমতাবস্তায় স্থানীয়দের সহায়তায় ইতিকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় পতœীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সেখানেই তিনি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইতির স্বামী আরিফ হোসেন সুমন জানান, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পৈত্তিক সম্পত্তি রদবদল করা হয়েছে। আমার স্ত্রী ইতি ভাইকে সম্পত্তি ছেড়ে দিলেও ভাইয়েরা তাঁকে তাঁর সম্পত্তি বুঝে দিতে টালবাহানা করে আসছেন। এ বিষয়ে বারবার তাদের বলা হলেও তাঁরা কর্ণপাত করছেন না। সর্বশেষ ঘটনার দিনে ইতি একই বিষয়ে তাঁর বড় ভাই সামসুজ্জোহাকে তাগাদা দিগে গেলে বড় ভাই ও তার স্ত্রীসহ পরিবারের লোকজন তাকে পিটিয়ে মারাত্বকভাবে জখম করে এবং মাথা ফেটে দেন। এ ঘটনায় স্থানীয় পুলিশের কোন সহযোগিতা না পাওয়ায় পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষের সহযোগিতায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ দেবাশীষ রায় জানান, ইতির মাথা ফেটে যাওয়ায় প্রচুর রক্ত খনন হয়েছে। তার শরীরে এক ব্যাগ রক্তও দিতে হয়েছে। তার মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। মাথা ছাড়াও ডান হাত, কোমর ও হাঁটুর নীচে আঘাতের চিহ্ন রয়েছে।

পত্নীতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আলম শাহ্ আহতদের অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় আগে কেউ কোন অভিযোগ দিতে আসেননি।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার জানান, এই ঘটনায় মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হলে রাতে সামসুজ্জোহাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাঁকি আসামীরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31