IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> উদ্বোধনের চার বছর পার হলেও নিয়োগ হয়নি জনবল

পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি ভবন

উদ্বোধনের চার বছর পার হলেও নিয়োগ হয়নি জনবল

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি ভবন উদ্বোধনের চার বছর পার হলেও জনবল নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ভবনটিতে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফলে ১০ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি ভবনটি কোনো কাজে আসছে না।

নওগাঁ শিল্পকলা একাডেমি ও পত্নীতলা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের সাংস্কৃতিক প্রচার, প্রসার এবং তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়ন ও সংরক্ষণের জন্য ১০ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মাহমুদপুর এলাকায় পত্নীতলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতি একাডেমি ভবনটি নির্মাণ করা হয়। গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ভবনটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৫ সালের ২০ মে। নির্মাণ প্রকল্পের মেয়াদ এক বছর হলেও ধীর গতিতে ২০১৮ সালের জুন মাসে কাজ শেষ হয়। ওই বছরের ১ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নওগাঁর পত্নীতলা ও দিনাজপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি ভবনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনতলা ভবনটিতে রয়েছে ৩০০ আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক অডিটোরিয়াম, অফিস বিল্ডিং, ডরমেটরী, মিউজিয়াম, লাইব্রেরি, সাবস্টেশন এবং ৫০০ আসন বিশিষ্ট মুক্তমঞ্চ।

উদ্বোধনের পর চার বছর পার হলেও সাংস্কৃতিক একাডেমিটিতে কোনো জনবল কাঠামো অনুমোদন দেওয়া হয়নি। তবে ভবনটি দেখভালের জন্য স্থায়নীয় প্রশাসন একজন অফিস সহকারী ও একজন নৈশ্য প্রহরী নিয়োগ দিয়েছে। প্রথম দিকে উপজেলা প্রশাসন ও পরিষদ থেকে তাঁদেরকে মাসিক সম্মানী দেওয়া হলেও দুই বছর ধরে তাঁদেরকে কোনো সম্মানী ভাতা দেওয়া হচ্ছে না। এতে তাঁদেরকে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে।

এদিকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ভবনটির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এক বছরের বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি ভবনটি। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা নামলেই সাংস্কৃতিক একাডেমি ভবন ও এর আশপাশের এলাকায় ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। অন্ধকারের মধ্যেই রাতে ডিউটি করতে হচ্ছে নৈশ্য প্রহরীকে।

সরেজমিনে পত্নীতলার নজিপুর পৌরসভার মাহমুদপুর এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিতে গিয়ে দেখা যায়, একাডেমির মূল ফটকটিতে তালা মারা। ফটক সংলগ্ন গার্ড রুমে কেউ নেই। ডাকাডাকি করেও ভেতর থেকে কারও সাঁড়া পাওয়া যায়নি।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পত্নীতলার বাসিন্দা নরেন চন্দ্র পাহান বলেন, ‘সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, রাজবংশীসহ সমতলের আদিবাসীদের একটি বৃহৎ অংশ নওগাঁয় বাস করে। তাদের সংস্কৃতি রক্ষার চর্চা ও বিকাশের লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। একাডেমি ভবনটির নির্মাণকাজও শেষ হয়েছে চার বছর আগে। উদ্বোধনের পর কিছু দিন ভবনটিতে আমরা সাংস্কৃতিক প্রোগ্রামও করেছি। কিন্তু গত দেড় বছর ধরে ভবনটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ না থাকায় সেখানে কোনো প্রোগ্রাম করতে পারছি না। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের সাংস্কৃতিক বিকাশে কোটি কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। অথচ সেটি এখন ব্যবহার করা যাচ্ছে না। এটা খুবই দুঃখজনক। সাংস্কৃতিক একাডেমিটি কার্যকর করতে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা তাইফুর রহমান বলেন, পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতি একাডেমির এই মূহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভবনটি নির্মাণ কাজ শুরুর পর থেকে বেশ কিছু বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যায়। জমতে জমতে বকেয়া বিদ্যুৎ বিলের টাকার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার। সময় মতো বরাদ্দের টাকা না দিতে পারায় বিদ্যুৎ বিভাগ এক বছর আগে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বকেয়া বিদ্যুৎ বিল সমস্যা ছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিটিতে জনবল চেয়ে একাধিকবার সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে বার বার আশ্বাস মিললেও এখন পর্যন্ত ওই অবস্থাতেই রয়েছে। আশা করি, উর্ধ্বতন কর্তৃপক্ষ শিঘ্রই একটা কার্যকর উদ্যোগ নেবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031